সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গলাচিপায় পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার বেলা ৩টায় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে ৫০০ ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
এতে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার (কুট্টি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ , গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাফিজুর রহমান, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহীন, আসাদুজ্জামান সবুজ , পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান প্রমুখ।
এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি এবং গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন