‘খারাপ কাজ করেলে বিএনপির পরিচয় দিতে পারবেন না’ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে -আকন কুদ্দুসুর রহমান

‘খারাপ কাজ করেলে বিএনপির পরিচয় দিতে পারবেন না’ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে -আকন কুদ্দুসুর রহমান
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 512;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলকে সুসংগঠিত রাখার কোনো বিকল্প নেই। আগামী দিনের যেকোনো আন্দোলন সংগ্রাম ও স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।’ বৃহস্পতিবার পটুয়াখালীর গলাচিপায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব বলেন। তিনি আরো বলেন, ‘একজন বিএনপির নেতা যদি খারাপ কাজ করেন তাহলে আপনি বিএনপির পরিচয় দিতে পারবেন না।’

গলাচিপা উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলা বিএনপি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকালীন সময়ে বিএপি দুই দলে বিভক্ত হয়। দ্বিধাবিভক্ত তৃণমূল নেতাকর্মীদের মধ্যে যে সমন্বয়হীনতা ও বিবাদ চলমান তা নিরসনের জন্য তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করতে বিভাগীয় এবং জেলা নেতাদের সাথে তৃণমূল বিএনপির নেতা-কর্মীদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করার জন্য সাংগঠনিক কর্মপরিকল্পনা গ্রহণের উদ্দেশ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় গলাচিপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

গলাচিপা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন। এছাড়াও উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ খানসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া এবং তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘খারাপ কাজ করেলে বিএনপির পরিচয় দিতে পারবেন না’ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে -আকন কুদ্দুসুর রহমান

১

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গলাচিপার মেয়ে শারমিন লিজা : স্বপ্ন থেকে বাস্তবতার গল্প

২

এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া দিনমজুরের ছেলে জাহিদুলের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া

৩

সমাজসেবক আশ্রাফ হাওলাদারের মহাপ্রস্থান

৪

গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

৫

কলেজ শাখায় নেই শিক্ষক-কর্মচারী : পরীক্ষায় অংশ নেওয়া দুজনই ফেল

৬

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক সাবেক ইউপি সদস্য ॥ থানায় মামলা

৭

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাইশার

৮

গলাচিপার কালিকাপুর নুরিয়া কামিল মাদ্রাসায় ‘নজরুল বর্ষ’ পালিত

৯

গলাচিপায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১০

গলাচিপায় এতিমখানার মাছ শিক্ষকের বাড়িতে : ভ্রাম্যমান আদালতে ৮০ হাজার টাকা জরিমানা

১১

বাজি ফোটাতে গিয়ে ৫ আঙুল বিচ্ছিন্ন শিক্ষার্থীর

১২

গলাচিপায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ

১৪

গলাচিপায় অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড

১৫

মা ইলিশ সংরক্ষণ অভিযানকালে হামলায় পুলিশসহ আহত ২

১৬

গলাচিপায় তরমুজ চাষের জমিতে বেড়িবাঁধ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১২

১৭

সহকারী শিক্ষক উষা রাণীর মহাপ্রস্থান

১৮

গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে চলছে দেদারসে ইলিশ শিকার

১৯

গলাচিপা সরকারি কলেজের নবীন বরণ

২০