গলাচিপায় ছিনতাইকারীকে গণধোলাই: থানায় সোপর্দ

গলাচিপায় ছিনতাইকারীকে গণধোলাই: থানায় সোপর্দ

 

পটুয়াখালীর গলাচিপায় ব্যাংক থেকে টাকা তুলে রাস্তায় নামতেই ফরিদা বেগম নামে এক নারীর টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। এ সময় উপস্থিত জনতার হাতে গণধোলাইয়ের শিকার হন খালেক মিয়া (৬৫) নামে এক ছিনতাইকারী। গণধোলাইয়ের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে সে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ছিনতাইকারী খালেক হবিগঞ্জের সুলতান মাহমুদপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা সাড়ে ১১টায় গলাচিপা পৌর এলাকার সদর রোডের অগ্রণী ব্যাংকের সামনে।

পুলিশ ও ছিনতাইয়ের শিকার ফরিদা বেগম সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গলাচিপা পৌর এলাকার অগ্রণী ব্যাংক শাখা থেকে ফরিদা বেগম ৯৫ হাজার টাকা তুলে বের হয়ে রাস্তায় নামেন। তখন খালেক মিয়া পিছন থেকে তাকে অনুসরণ করতে থাকে। একসময় ছিনতাইকারী খালেক ফরিদাকে উদ্দেশ্য করে বলেন, আপনার কাপড়ে মল লেগেছে। এ কথা শুনে পিছনে তাকালে ফরিদা বেগমের হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে দৌড় দেয়ার চেষ্টা করে ছিনতাইকারী খালেক। ফরিদার ডাক চিৎকারে আশে পাশে থাকা ব্যবসায়ীরা খালেককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় গলাচিপা থানায় মামলার প্রস্তুতি চলছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ছিনতাইকারী খালেককে আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় টাকার বিনিময়ে গরু চোরের সাথে দফারফা

সন্তানদের ভবিষ্যতের জন্য প্রবাসে মা, সাফল্যের দিনে চোখে জল : এক যুগের ত্যাগে তিন সন্তানের স্বপ্নপূরণ, গর্বিত মা আজও হাজার মাইল দূরে

গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসিতে সাফল্য : উপজেলায় মেধাক্রমে প্রথম ও তৃতীয়

গলাচিপায় বিএনপি নেতার মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

গলাচিপায় সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু

গলাচিপায় জুলাই গণঅভুত্থান দিবস উদযাপন : আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

গলাচিপায় স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

গলাচিপার সংরক্ষিত বনায়ন এখন অরক্ষিত : হুমকির মুখে ম্যানগ্রোভের ফরেস্ট এবং জীববৈচিত্র

ফিটনেস বিহীন গাড়ি ও অনভিজ্ঞ চালক : মামলা করার আহ্বান জানালেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১০

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে গলাচিপায় জামায়াতের গণমিছিল

১১

গলাচিপায় অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব ও প্রতিরোধের উপায় করণীয় শীর্ষক সেমিনার

১২

গলাচিপায় স্কুলের মাঠ কেটে ঘেরের পানি নিষ্কাশন: শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ

১৩

গলাচিপা প্রেসক্লাব : প্রয়াত সম্পাদক রিচার্ডের স্মরণ সভা

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধন : টানা দুইবার বিভাগের সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক

১৫

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স : ডেন্টাল সার্জন থাকলেও মিলছে না কাঙ্খিত সেবা

১৬

গলাচিপায় খালে পড়ে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

১৭

বাম হাতে ছাতা ডান হাতে কলম নিয়ে পরীক্ষা দিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা

১৮

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে

১৯

বঙ্গোপসাগরে নিখোঁজ আল আমিন জীবিত উদ্ধার : ‘অপর ৫ জেলে হয়তো বেঁচে আছেন’ -আল আমিন

২০