বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জাটকা নিধনে সচেতনতামূলক সভা ও মানববন্ধন

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জাটকা নিধনে সচেতনতামূলক সভা ও মানববন্ধন

জাটকা নিধনে কঠোর পদক্ষেপ নিতে হবে। জাটকা এবং মা ইলিশ নিধন বন্ধ না হলে ইলিশ উৎপাদন ও প্রজনন কমে যাবে। ক্ষতিগ্রস্ত হবে এ পেশার সাথে জড়িতরা। কথাগুলো বলেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।

শনিবার সকালে গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকার ট্রলারঘাট এলাকায় বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে ‘জাটকা ও মা ইলিশ নিধন রোধে সচেতনতামূলক সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, আমাদের এলাকার কিছু অসাধু জেলেরা কারেন্ট জাল, মশারি জাল বা খুচিজালসহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে অবাধে জাটকা নিধন করে চলেছে। এতে জাটকা মাছ যদি নিধন না করে বড় হতে দেওয়া হতো, তবে তা থেকে কয়েকগুণ বেশি ওজনের পূর্ণাঙ্গ ইলিশ পাওয়া সম্ভব হতো। জাটকা নিধনের কারণে দেশে একসময় ইলিশ উৎপাদন ২০ লাখ টন থেকে কমে প্রায় ২ লাখ টনে নেমে এসেছিল। যদিও বর্তমানে জাটকা সংরক্ষণ কার্যক্রমের ফলে উৎপাদন বাড়ছে, তবুও পুরোপুরি বন্ধ না হওয়ায় এই সম্পদ হুমকির মুখে রয়েছে। ইলিশ আমাদের সম্পদ। একে রক্ষাণাবেক্ষণও আমাদের দায়িত্ব। আমরা নিজেরা।সচেতন হবো একই সাথে অন্য সবাইকে সচেতন করতে হবে।

বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার আহবায়ক মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের জেলা সমন্বয়ক ও কালের কন্ঠের গলাচিপা উপজেলা প্রতিনিধি সাইমুন রহমান এলিট, নাগরিক টিভি’র গলাচিপা উপজেলা প্রতিনিধি মো. হুজ্জাতুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার সদস্য সচিব মো. তরিকুল ইসলাম মুন্না, সদস্য মো. হেমায়েত হোসেন মাষ্টার, মো. আনোয়ার হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ল্যাব. সহকারী মো. সাজমুল ইসলাম, স্থানীয় মৎস্য ব্যবসায়ী হাজী মো. অহিদুল ইসলাম, মো. দুলাল মাঝি প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই এলাকায় আমরা একটা রাজনৈতিক সামাজিক সম্প্রীতির পরিবেশ চাই -প্রতিমন্ত্রী মো. নুরুল হক

‎গলাচিপায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু আহত ২

সৌদি আরবের সাথে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন

আধিপত্য বিস্তার করতেই চরকাজল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা প্রস্তাব

গলাচিপায় লড়িচাপায় প্রাণ গেল ঠিকাদারের

গলাচিপায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সেমিনার

শিশু শিক্ষার্থী রামিসা হত্যার বিচার দাবিতে গলাচিপায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

গলাচিপায় আইন-শৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা

গলাচিপায় গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু, আহত ৩

অবশেষে চলমান মামলার মধ্যেই চলে গেলো ওমান প্রবাসীর স্ত্রীর অনৈতিক সম্পর্কের ফসল হতভাগ্য শিশুটি!

১০

গলাচিপায় ট্রাকসহ জব্দ ৪০ ড্রাম রেণু পোনা, নদীতে অবমুক্ত

১১

পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা করা হবে -প্রতিমন্ত্রী নুরুল হক

১২

গলাচিপায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

১৩

গলাচিপায় হঠাৎ লিফলেট উড়িয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শ্লোগান

১৪

বাবার সাথে অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা

১৫

‘ফ্যামিলি কার্ড আমাদের নারীদের জন্য সেইভ গার্ড’ -প্রতিমন্ত্রী নুরুল হক

১৬

চিকিৎসক ও জনবলের অভাবে পরিত্যক্ত চরকাজল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

১৭

গলাচিপায় মা-ছেলেসহ ৪ ইয়াবা কারবারী গ্রেপ্তার

১৮

গলাচিপায় দশম শ্রেণির স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

১৯

গলাচিপায় অগ্নিকাণ্ডে বসত ঘর ভষ্মিভূত

২০
error: Content is protected !!