স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

 

পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামী হাসান হাওলাদার (২২) গলায় মাছ ধরার লায়লন সুতার জাল পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় গাবুয়া গ্রামে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। নিহত হাসান ওই গ্রামের মস্তফা হাওলাদারের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় গলাচিপা থানায় একটি ইউডি মামলা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে হাসান হাওলাদারের সাথে তার স্ত্রী হালিমার মনোমালিন্য চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্ত্রীর সাথে ঝগড়াঝাটি করে ঘরের আসবাবপত্র ভাংচুর করে বের হয়ে যায় হাসান। এর পর থেকে হাসানকে খুঁজে পাওয়া যায়নি। এক পর্যায়ে ঘটনার জের ধরে শুক্রবার ভোর চারটার দিকে নিজ বাড়ির পরিত্যক্ত ঘরে গলায় মাছ ধরার লায়লন সুতার জাল পেঁচিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার ফজরের নামাজের সময় হাসানকে তার বাবা পরিত্যক্ত ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। তার চিৎকারে লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ লাশের সুরাতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জানা গেছে, হাসান পেশায় একজন অটো চালক ছিলেন। তার বাবা মস্তফা হাওলাদার ব্যাংক থেকে টাকা ঋণ নিয়ে একটি অটো কিনে ছেলেকে দিয়েছেন। হাসান ওই অটো চালিয়ে সংসার চালাতেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় টাকার বিনিময়ে গরু চোরের সাথে দফারফা

সন্তানদের ভবিষ্যতের জন্য প্রবাসে মা, সাফল্যের দিনে চোখে জল : এক যুগের ত্যাগে তিন সন্তানের স্বপ্নপূরণ, গর্বিত মা আজও হাজার মাইল দূরে

গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসিতে সাফল্য : উপজেলায় মেধাক্রমে প্রথম ও তৃতীয়

গলাচিপায় বিএনপি নেতার মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

গলাচিপায় সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু

গলাচিপায় জুলাই গণঅভুত্থান দিবস উদযাপন : আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

গলাচিপায় স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

গলাচিপার সংরক্ষিত বনায়ন এখন অরক্ষিত : হুমকির মুখে ম্যানগ্রোভের ফরেস্ট এবং জীববৈচিত্র

ফিটনেস বিহীন গাড়ি ও অনভিজ্ঞ চালক : মামলা করার আহ্বান জানালেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১০

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে গলাচিপায় জামায়াতের গণমিছিল

১১

গলাচিপায় অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব ও প্রতিরোধের উপায় করণীয় শীর্ষক সেমিনার

১২

গলাচিপায় স্কুলের মাঠ কেটে ঘেরের পানি নিষ্কাশন: শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ

১৩

গলাচিপা প্রেসক্লাব : প্রয়াত সম্পাদক রিচার্ডের স্মরণ সভা

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধন : টানা দুইবার বিভাগের সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক

১৫

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স : ডেন্টাল সার্জন থাকলেও মিলছে না কাঙ্খিত সেবা

১৬

গলাচিপায় খালে পড়ে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

১৭

বাম হাতে ছাতা ডান হাতে কলম নিয়ে পরীক্ষা দিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা

১৮

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে

১৯

বঙ্গোপসাগরে নিখোঁজ আল আমিন জীবিত উদ্ধার : ‘অপর ৫ জেলে হয়তো বেঁচে আছেন’ -আল আমিন

২০