তিন বছর ধরে স্বামী প্রবাসে : স্ত্রীর সন্তান প্রসব, শ^শুরের বিরুদ্ধে মামলা

তিন বছর ধরে স্বামী প্রবাসে : স্ত্রীর সন্তান প্রসব, শ^শুরের বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর গলাচিপায় তিন বছর ধরে ওমানে অবস্থানরত এক প্রবাসীর স্ত্রীর সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ওই নারী আপন শ^শুরের অনৈতিক সম্পর্কের ফলে গর্ভবতী হয়ে পড়েন। একই সঙ্গে জন্ম নেওয়া নবজাতক বিক্রির অভিযোগে গলাচিপা থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ রবিবার রাতে শ^শুর রুস্তুম গাজী ও লিপি বেগমকে গ্রেপ্তার করে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান শিশুটি উদ্ধার ও দুজনের গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন। এ ঘটনায় শ^শুর, শ্বাশুড়ি, ননদসহ মোট ৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামার বিরদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

‎মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামের ওমান প্রবাসীর স্ত্রী তার শ^শুর মো. রুস্তুম গাজীর (৬০) বাড়িতে বসবাস করতেন। তার স্বামী প্রবাসে থাকাকালীন সুযোগ নিয়ে ২০২৫ সালের ১৫ জানুয়ারি রাতে শ্বশুর রুস্তুম গাজী প্রথমবার অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। পরে বিভিন্ন সময় তাকে ইচ্ছের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন। ‎এ ঘটনায় ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হলেও অভিযুক্তরা তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এমনকি গর্ভপাত করানোরও চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎পরবর্তীতে ২০২৬ সালের ২৬ মার্চ ভুক্তভোগীকে চিকিৎসার কথা বলে গলাচিপা পৌর এলাকার একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়, যেখানে সিজারের মাধ্যমে তার একটি পুত্র সন্তান জন্ম নেয়। কিন্তু পরদিন সকালে নবজাতক শিশুটিকে ভুক্তভোগীর অজান্তে লিপি বেগমসহ অজ্ঞাতনামারা অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এ প্রসঙ্গে ‎গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন, আমরা ভিক্টিমের বক্তব্য ও এজাহার অনুযায়ী মূল ধর্ষককে গ্রেপ্তার করি এবং ভিক্টিমের বাচ্চা অপহরণের সাথে জড়িত মূল হোতা এবং এর সাথে জড়িত একজনকে গ্রেফতার করি। তার দেওয়া তথ্য মতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বাচ্চা উদ্ধার করি। তাদেরকে আমরা এখন জেলহাজতে প্রেরণ করতেছি। মামলাটি তদন্তাধীন আছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় টাকার বিনিময়ে গরু চোরের সাথে দফারফা

সন্তানদের ভবিষ্যতের জন্য প্রবাসে মা, সাফল্যের দিনে চোখে জল : এক যুগের ত্যাগে তিন সন্তানের স্বপ্নপূরণ, গর্বিত মা আজও হাজার মাইল দূরে

গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসিতে সাফল্য : উপজেলায় মেধাক্রমে প্রথম ও তৃতীয়

গলাচিপায় বিএনপি নেতার মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

গলাচিপায় সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু

গলাচিপায় জুলাই গণঅভুত্থান দিবস উদযাপন : আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

গলাচিপায় স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

গলাচিপার সংরক্ষিত বনায়ন এখন অরক্ষিত : হুমকির মুখে ম্যানগ্রোভের ফরেস্ট এবং জীববৈচিত্র

ফিটনেস বিহীন গাড়ি ও অনভিজ্ঞ চালক : মামলা করার আহ্বান জানালেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১০

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে গলাচিপায় জামায়াতের গণমিছিল

১১

গলাচিপায় অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব ও প্রতিরোধের উপায় করণীয় শীর্ষক সেমিনার

১২

গলাচিপায় স্কুলের মাঠ কেটে ঘেরের পানি নিষ্কাশন: শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ

১৩

গলাচিপা প্রেসক্লাব : প্রয়াত সম্পাদক রিচার্ডের স্মরণ সভা

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধন : টানা দুইবার বিভাগের সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক

১৫

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স : ডেন্টাল সার্জন থাকলেও মিলছে না কাঙ্খিত সেবা

১৬

গলাচিপায় খালে পড়ে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

১৭

বাম হাতে ছাতা ডান হাতে কলম নিয়ে পরীক্ষা দিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা

১৮

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে

১৯

বঙ্গোপসাগরে নিখোঁজ আল আমিন জীবিত উদ্ধার : ‘অপর ৫ জেলে হয়তো বেঁচে আছেন’ -আল আমিন

২০