মোমবাতির আলোয় পরীক্ষা, গলাচিপায় শিক্ষার্থীদের দুর্ভোগ

মোমবাতির আলোয় পরীক্ষা, গলাচিপায় শিক্ষার্থীদের দুর্ভোগ
গলাচিপায় মোমবাতির আলোয় পরীক্ষা
পটুয়াখালীর গলাচিপায় বৈরী আবহাওয়ার কারণে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের। বুধবার গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। জানা যায়, ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে অনেক শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি।
আজকে চারটি বিষয়ে মোট ৩০৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও ২৫ জন অনুপস্থিত ছিল। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রটিতে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে বাধ্য হয়। এতে তাদের লেখাপড়ায় বিঘ্ন ঘটে এবং স্বাভাবিক পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয় তারা। পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস। তিনি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পরীক্ষার কেন্দ্র আহবায়ক দায়িত্বে ছিলেন সৌমিত্র সরকার। এদিকে গলাচিপা শহরে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার কার্যক্রম চরম ভোগান্তির মধ্যে পড়ে।
স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন সৌমিত্র সরকার। অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের ছেলেমেয়েরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছে—এটা খুবই দুঃখজনক। বিভিন্ন প্রতিষ্ঠানে জেনারেটরের ব্যবস্থা থাকলেও এখানে এমন কোনো বিকল্প ব্যবস্থা রাখা হয়নি।”
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জানান, বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, তবে অল্প সময়ের মধ্যেই তা স্বাভাবিক করা হবে। অভিভাবকরা দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান এবং ভবিষ্যতে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার দাবি জানিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইরিন খানম আর নেই

গলাচিপায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গলাচিপায় ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ ভাংচুরের মধ্য দিয়ে বিএনপির দুই গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গলাচিপায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা ছাত্র অপহরণের অভিযোগ : ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী

গলাচিপা : প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

ওরা জীবনের সাথে সংগ্রাম করে পাঁচটি খাল সাঁতার কেটে যায় স্কুলে!

১০

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

১১

গলাচিপায় শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

১২

গলাচিপায় ঝালমুড়ির পসরা হাতে অবুঝ দুই শিশুর পড়া-শোনার দায়িত্ব নিলেন ইউএনও

১৩

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

১৪

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক

১৫

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৬

গলাচিপায় জমিজমার বিরোধে সংঘর্ষে আহত ১৫

১৭

জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন : আবারো দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল

১৮

গলাচিপায় টাকার বিনিময়ে গরু চোরের সাথে দফারফা

১৯

সন্তানদের ভবিষ্যতের জন্য প্রবাসে মা, সাফল্যের দিনে চোখে জল : এক যুগের ত্যাগে তিন সন্তানের স্বপ্নপূরণ, গর্বিত মা আজও হাজার মাইল দূরে

২০