গলাচিপায় মোমবাতি জ্বালিয়ে ডিগ্রি পরীক্ষা অনুষ্ঠিত

গলাচিপায় মোমবাতি জ্বালিয়ে ডিগ্রি পরীক্ষা অনুষ্ঠিত

 

 


গলাচিপা মহিলা কলেজ কেন্দ্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। এ কেন্দ্রে বুধবার দুপুর ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাসসহ আরো ৪টি বিষয়ের পরীক্ষা ছিল। এ কেন্দ্রে ৭টি কক্ষে পরীক্ষা চলছিল। প্রায় এক ঘণ্টা ধরে মোমবাতি দিয়ে পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। মোমবাতি দিয়ে পরীক্ষা নেওয়া বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া।

পরীক্ষা কেন্দ্রের সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে গলাচিপাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টির কারণে প্রতিকূল আবহাওয়ায় বিপাকে পড়ে শিক্ষার্থীরা। বুধবার বেলা ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ইতিহাস, ইলামের ইতিহাস, সংস্কৃতি ও হিসাব বিজ্ঞানসহ ৪টি বিষয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিলো। এতে মোট ৩০৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রটিতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা সময় ধরে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে বাধ্য হয়।

কেন্দ্র পরিদর্শক প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সজল দাস বলেন, বিদ্যুৎ না থাকায় কিছু সময় ধরে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল। পরবর্তিতে পরিবেশ স্বাভাবিক হয়ে যায়।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির গলাচিপা উপজেলার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান জানান, বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই তা স্বাভাবিক করা হয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা এবং সম্মান দিতে হবে’ -প্রতিমন্ত্রী নুরুল হক নুর

‘জেলেদের তালিকা রিভাইস করতে হবে’ -প্রতিমন্ত্রী নুরুল হক

গলাচিপায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে শিক্ষকগণের ওরিয়েন্টেশন

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি প্রতিমন্ত্রী নুরুল হক নুর

গলাচিপায় সাংবাদিকসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দের সঙ্গে সদ্য যোগদানকৃত ইউএনও’র মতবিনিময়

গলাচিপায় ১০০০ জেলের মধ্যে বিকল্প খাদ্য উপকরণ বিতরণ

গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

গলাচিপায় মোমবাতি জ্বালিয়ে ডিগ্রি পরীক্ষা অনুষ্ঠিত

মোমবাতির আলোয় পরীক্ষা, গলাচিপায় শিক্ষার্থীদের দুর্ভোগ

গলাচিপায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

১০

তিন বছর ধরে স্বামী প্রবাসে : স্ত্রীর সন্তান প্রসব, শ^শুরের বিরুদ্ধে মামলা

১১

গলাচিপায় মুখোশ পরা একদল যুবক গভীর রাতে দেয়ালে লিখলো ‘জয় বাংলা’

১২

নির্বাচনী পরীক্ষায় সব বিষয়ে ফেল : ফরম পূরণ না করেই এসএসসি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থী

১৩

গলাচিপায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গ্রামর্দ্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল

১৪

গলাচিপা সরকারি কলেজের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি চলবে না’ লেখা নিয়ে চাঞ্চল্য

১৫

গলাচিপায় সড়কের ওপর বিদ্যুতের ছিঁড়ে থাকা তারে জড়িয়ে ব্যাংক কর্মকর্তা নিহত

১৬

স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১৭

গলাচিপায় ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

১৮

‘পহেলা বৈশাখ থেকেই কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে’- প্রতিমন্ত্রী নুরুল হক

১৯

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জাটকা নিধনে সচেতনতামূলক সভা ও মানববন্ধন

২০
error: Content is protected !!