ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালীর গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পৌরসভা কর্তৃক মঙ্গলবার বেলা ১১ টায় শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন গলাচিপা পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
অভিযানে রাস্তা-ঘাটে ভাসমান দোকান-পাট এবং দোকানের সামনের অতিরিক্ত জায়গা দখলমুক্ত করা ও জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করা হয়। পরে ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকার বিভিন্ন স্থানে মশার স্প্রে করা হয়।
এ সময় পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সোলায়মান, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. আউয়াল, বাজার পরিদর্শক নিহার চন্দ্র শীল, কনজার্ভেন্সি ইন্সপেক্টর মো. আল মামুনসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন