ব্রিজের অভাবে শিক্ষার্থীসহ ৭ হাজার মানুষের দুর্ভোগ

ব্রিজের অভাবে শিক্ষার্থীসহ ৭ হাজার মানুষের দুর্ভোগ

একটি ব্রিজের জন্য তিন গ্রামের প্রায় ৭ হাজার মানুষ ও ৫ শ শিক্ষার্থীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার করতে হয় তাদের। নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন দুর্ভোগের কারণে শঙ্কিত থাকেন অভিভাবকরা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাফালবাড়িয়া গ্রামের নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনেই এ খাল। খালটি দিয়ে প্রতিদিন অন্তত ৫ শ শিক্ষার্থী ও ৭ হাজার স্থানীয় সাধারণ মানুষকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ দুর্ভোগ থেকে রেহাই পেতে স্থানীয় লোকজন খালটির উপর একটি বাঁশের সাঁকো তৈরি করেন। কিন্তু সাঁকোটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী ও নারী, বৃদ্ধদের যাতায়াত করতে নানান সমস্যার সৃষ্টি হয়।

তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী হাবিবা বলেন, ‘আমি এই সাঁকো দিয়ে প্রতিদিন স্কুলে যাই। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। প্রায় সময়ই পা পিছলে পরে যাই। আবার যারা ছোট এবং প্রাইমারি স্কুলে পড়ে তাদের বেলায় আরও বেশি ভয়াবহ। কারণ তারা সাতার জানে না, অনেক সময় খালের পানিতে পড়ে যায়। ফলে তারা আতঙ্কে থাকে। যাতায়াত ব্যাবস্থা ভালো না থাকায় অনেক অভিভাবক তার সন্তানকে স্কুলে পাঠাতে আগ্রহ হারাচ্ছেন।’

নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিয়া জানায়, ‘প্রতিদিন এ সাঁকো দিয়েই আমাদের স্কুলে আসতে হয়। সাঁকো দিয়ে আসা-যাওয়ার সময় প্রায়ই আমাদের বই খাতা খালে পড়ে যায়। স্কুল থেকে তো আর আমাদের বারবার বই দেয় না। বই পড়ে গেলে আমাদের পড়াশোনায় অনেক ক্ষতি হয়। এছাড়াও সব সময়ই তো বাবা মা স্কুলে দিয়ে যেতে পারে না। আমরা এখানে একটা ব্রিজ চাই।’

পশ্চিম তাফালবাড়িয়া গ্রামের আরিফ হোসেন বলেন, ‘এ সাঁকো দিয়ে ৪,৬ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় সাত হাজার মানুষ যাতায়াত করে। এ সাঁকোতে অনেকবার স্কুলের বাচ্চারা দুর্ঘটনার শিকার হয়েছে। একটা ব্রিজ দিলে দুর্ভোগ লাঘব হবে।’

তাফালবাড়িয়া গ্রামের আব্দুল রশিদ খাঁ বলেন, ‘আমাদের এখন পটুয়াখালী-৩ আসনের এমপি ও প্রতিমন্ত্রী নুরুল হকের কাছে দাবী, আমাদের দুরবস্থা লাঘবের জন্য আমাদের এখানে একটি ব্রিজ করে দেন।’

সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘আমাদের এ বিদ্যালয়ের উত্তর পাশে একটি বড় খাল রয়েছে। এ খালে ২৪০ ফুটের একটি বাঁশের সাঁকো রয়েছে। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভিন্নভাবে এ ব্রিজ নির্মাণের জন্য চেষ্টা চালাচ্ছি। কিন্তু অজানা কারণে এখানে ব্রিজ হচ্ছে না।’
এ বিষয়ে আমখোলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আল মামুন বলেন, ‘আগে ওই সাঁকোর জায়গায় একটি পুল ছিলো। পুলটা ভেঙ্গে যাওয়ার পর এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা পুলের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছি।’

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিজের অভাবে শিক্ষার্থীসহ ৭ হাজার মানুষের দুর্ভোগ

১

গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল

২

বাল্য বিয়ে : ‘আমি লেখা পড়া করতে চাই’ -সপ্তম শ্রেণির শিক্ষার্থী ঝুমুর

৩

‘উদারতার সুযোগ নিয়ে কেউ যেন পরিস্থিতির অপব্যবহার করতে না পারে’ -নুরুল হক, প্রতিমন্ত্রী

৪

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৫

‘খারাপ কাজ করেলে বিএনপির পরিচয় দিতে পারবেন না’ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে -আকন কুদ্দুসুর রহমান

৬

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গলাচিপার মেয়ে শারমিন লিজা : স্বপ্ন থেকে বাস্তবতার গল্প

৭

এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া দিনমজুরের ছেলে জাহিদুলের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া

৮

সমাজসেবক আশ্রাফ হাওলাদারের মহাপ্রস্থান

৯

গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

১০

কলেজ শাখায় নেই শিক্ষক-কর্মচারী : পরীক্ষায় অংশ নেওয়া দুজনই ফেল

১১

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক সাবেক ইউপি সদস্য ॥ থানায় মামলা

১২

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাইশার

১৩

গলাচিপার কালিকাপুর নুরিয়া কামিল মাদ্রাসায় ‘নজরুল বর্ষ’ পালিত

১৪

গলাচিপায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১৫

গলাচিপায় এতিমখানার মাছ শিক্ষকের বাড়িতে : ভ্রাম্যমান আদালতে ৮০ হাজার টাকা জরিমানা

১৬

বাজি ফোটাতে গিয়ে ৫ আঙুল বিচ্ছিন্ন শিক্ষার্থীর

১৭

গলাচিপায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ

১৯

গলাচিপায় অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড

২০