বাল্য বিয়ে : ‘আমি লেখা পড়া করতে চাই’ -সপ্তম শ্রেণির শিক্ষার্থী ঝুমুর

বাল্য বিয়ে : ‘আমি লেখা পড়া করতে চাই’ -সপ্তম শ্রেণির শিক্ষার্থী ঝুমুর

নিজের বাল্য বিয়ে ঠেকাতে মাদ্রাসার সুপারেনটেনডেন্টের কাছে (সুপার) লিখিত আবেদন করেছেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী ঝুমুর। এদিকে দুর্গম চরকাজল ইউনিয়নের ছোট শিবায় পারিবারিকভাবে ঝুমধাম করে বিয়ের আয়োজন চলছে। পরিবারের এ সিদ্ধান্তের সাথে একমত হতে না পেরে বাধ্য হয়ে প্রতিষ্ঠান প্রধানের আশ্রয় নিয়েছে ঝুমুর। পটুয়াখালীর গলাচিপায় এ ঘটনাটি ঘটে। উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বিয়ে বন্ধ হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, ঝুমুর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী। শ্রেণিতে প্রথম স্থান অধিকারী এই শিক্ষার্থী। তার জন্ম ২০১২ সালের ২৮ মার্চ। সে হিসাবে বর্তমানে তার বয়স ১৪ বছর। লাল মিয়া সরদারের মেয়ে ঝুমুর নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় কাটাতেন। কিন্তু পারিবারিক সিদ্ধান্তকে মানতে পারেনি সে। বাল্যবিয়ের কুফল এবং নিজের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছে সপ্তম শ্রেণির এ শিক্ষার্থী। পরিবারের সিদ্ধান্তে আজ সোমবার (৯ নভেম্বর) তার বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে। লেখাপড়া চালিয়ে নিজের পায়ে দাঁড়াতে চায় মেধাবী ঝুমুর। এ কারণে বিয়ে বন্ধের আকুতি জানিয়েছে।

ঝুমুর তার আবেদেনে উল্লেখ করেন, ‘আগামী ৯ নভেম্বর আমাকে স্বর্ণ পড়াতে আসবে। যা আমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতাছে। আমি লেখা পড়া করতে চাই। আমি যদি পরিবারের মধ্যে অতিরিক্ত হয়ে থাকি তাহলে আমার মাদ্রাসার দায়িত্বে আমাকে লেখা পড়া করাবে। গত ৮ নভেম্বর এ বিষয়ে ছোট শিবা সালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদের কাছে আবেদন জমা দেয়।

এ বিষয়ে ছোট শিবা সালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এর বাইরে তাঁর কিছু করার নেই।

এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে গ্রাম পুলিশ ও তহশিলদার পাঠিয়ে বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছি। তহশিলদার ওই মেয়ের বাবা ও মেয়েকে আমার কার্যালয়ে নিয়ে এসেছেন। মেয়ের বাবাকে সতর্ক করা হয়েছে। তিনি মুচলেখা দিয়েছেন। এছাড়াও শিক্ষার্থীর লেখাপড়ার সহায়তার জন্য উপজেলা প্রশাসন থেকে ৫ হাজার টাকা অর্থ সহায়তা করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিজের অভাবে শিক্ষার্থীসহ ৭ হাজার মানুষের দুর্ভোগ

১

গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল

২

বাল্য বিয়ে : ‘আমি লেখা পড়া করতে চাই’ -সপ্তম শ্রেণির শিক্ষার্থী ঝুমুর

৩

‘উদারতার সুযোগ নিয়ে কেউ যেন পরিস্থিতির অপব্যবহার করতে না পারে’ -নুরুল হক, প্রতিমন্ত্রী

৪

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৫

‘খারাপ কাজ করেলে বিএনপির পরিচয় দিতে পারবেন না’ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে -আকন কুদ্দুসুর রহমান

৬

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গলাচিপার মেয়ে শারমিন লিজা : স্বপ্ন থেকে বাস্তবতার গল্প

৭

এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া দিনমজুরের ছেলে জাহিদুলের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া

৮

সমাজসেবক আশ্রাফ হাওলাদারের মহাপ্রস্থান

৯

গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

১০

কলেজ শাখায় নেই শিক্ষক-কর্মচারী : পরীক্ষায় অংশ নেওয়া দুজনই ফেল

১১

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক সাবেক ইউপি সদস্য ॥ থানায় মামলা

১২

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাইশার

১৩

গলাচিপার কালিকাপুর নুরিয়া কামিল মাদ্রাসায় ‘নজরুল বর্ষ’ পালিত

১৪

গলাচিপায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১৫

গলাচিপায় এতিমখানার মাছ শিক্ষকের বাড়িতে : ভ্রাম্যমান আদালতে ৮০ হাজার টাকা জরিমানা

১৬

বাজি ফোটাতে গিয়ে ৫ আঙুল বিচ্ছিন্ন শিক্ষার্থীর

১৭

গলাচিপায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ

১৯

গলাচিপায় অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড

২০