গলাচিপায় জরাজীর্ণ মাদ্রাসা ভবনে চলছে পাঠদান : প্রতিষ্ঠার ৪২ বছর পার হলেও এখনও মেলেনি পাকা ভবন! দুর্ভোগে ৩ শতাধিক শিক্ষার্থী

গলাচিপায় জরাজীর্ণ মাদ্রাসা ভবনে চলছে পাঠদান : প্রতিষ্ঠার ৪২ বছর পার হলেও এখনও মেলেনি পাকা ভবন! দুর্ভোগে ৩ শতাধিক শিক্ষার্থী

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের মুরাদনগর আহমাদিয়া দাখিল মাদ্রাসার একমাত্র টিনশেড ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জরাজীর্ণ অবকাঠামোর কারণে বর্ষা মৌসুমে স্বাভাবিকভাবে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি টিনের চালের বড় বড় ছিদ্র দিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করায় ভিজে যায় শিক্ষার্থীদের বই-খাতা। আবার গ্রীস্মকালে প্রচন্ড গরমে শ্রেণিকক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। এতে শিক্ষার্থীরা অমনোযোগী হয়ে পড়লে ব্যাহত হয় শিক্ষকদের পাঠদান। প্রতিষ্ঠার ৪২ বছর পার হলেও এখনও মেলেনি পাকা ভবন। ফলে চরম দুর্ভোগে রয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত একটি নতুন পাকা ভবন নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, ১৯৮৪ সালে স্থানীয় এক দানশীল ব্যক্তির দেওয়া ১ একর ৫৬ শতাংশ জমিতে একটি ছোট টিনশেড ঘর নির্মাণের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় মুরাদনগর আহমাদিয়া দাখিল মাদ্রাসার। শুরুতে প্রায় ১০০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম চালু হয় প্রতিষ্ঠানটিতে। পরবর্তীতে ১৯৯৪ সালে মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৪ জন শিক্ষক, পাঁচজন চতুর্থ শ্রেণির কর্মচারী এবং তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে।
‎প্রতিষ্ঠার ৪২ বছর পেরিয়ে গেলেও মাদ্রাসাটিতে নির্মিত হয়নি কোনো সরকারি প্রশাসনিক পাকা ভবন। জরাজীর্ণ টিনশেড ঘরেই চলছে শিক্ষা কার্যক্রম। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। দীর্ঘদিন ধরে একটি নতুন পাকা ভবনের অপেক্ষায় রয়েছেন তাঁরা। দ্রুত পাকা ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
‎মাদ্রাসাটির পরে প্রতিষ্ঠিত অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার পর সরকারি পাকা ভবন পেলেও এখনো সেই সুযোগ পায়নি মুরাদনগর আহমাদিয়া দাখিল মাদ্রাসা। সংশ্লিষ্টদের দাবি- আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে পাকা ভবন নির্মাণের তালিকায় প্রতিষ্ঠানটির নাম দ্বিতীয় অবস্থানে ছিল। এমনকি একবার ভবন নির্মাণের জন্য জায়গাও পরিদর্শন করা হয়েছিল। তবে নানা কারণে এখনো শুরু হয়নি নির্মাণকাজ।
‎শিক্ষার্থীরা বলেন, ‘মাদ্রাসার জরাজীর্ণ টিনের চাল দিয়ে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে বইখাতা ভিজে যায়। একদিকে টিনের চাল থেকে পানি পড়ে, এরসাথে আবার প্রচন্ড তাপদাহে ফ্যানের বাতাস কোন কাজে আসেনা। তাই সরকারের কাছে দাবি- মাদ্রাসাটির জন্য একটি পাকা ভবন করে দেয়া হলে আমরা ভালভাবে লেখাপড়া করার সুযোগ পেতাম।’
মাদ্রাসার সহকারী মৌলভী আবদুল মালেক বলেন, ‘মাদ্রাসায় বেঞ্চ না থাকায় শিক্ষার্থীদের ঠিকমতো বসতে দিতে পারিনা। মাদ্রাসাটিতে কোন পাকা ভবন না থাকায় অনেক শিক্ষার্থী অন্যত্র চলে গেছে। শিক্ষার্থীরা ভালো পরিবেশ পেয়ে গলাচিপা শহরে চলে যায়। যদি আমাদের একটি পাকা ভবন থাকতো তা হলে এই মাদ্রাসায় শিক্ষার্থীর অভাব হতোনা। তাই সরকারের কাছে আকুল আবেদন- মাদ্রাসাটিতে একটি পাকা ভবন নির্মাণ করে দিলে শিক্ষার্থীদের পড়াশোনার মান আরো বাড়বে।’
‎গনিত বিভাগের শিক্ষক মো. মসিউর রহমান বলেন, ‘১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৯৪ সালে এমপিওভুক্ত হলেও আজ পর্যন্ত মাদ্রাসার ভবনটির বেহাল দশা। একটি পাকা ভবনের জন্য অনেকবার আবেদন করার পরেও আমরা তা পাইনি। এখানে প্রায় সাড়ে তিনশত শিক্ষার্থী রয়েছে। তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করছি যেন আমাদের মাদ্রাসায় খুব শীঘ্রই একটি পাকা ভবন দেওয়া হোক।’
‎ভারপ্রাপ্ত সুপার আবুল খায়ের মো. আবদুল্লাহ বলেন, ‘প্রায় বিশ বছর ধরে মাদ্রাসার একটি পাকা ভবনের জন্য অনেক চেষ্টা করে আসছি। ভবন না হওয়ার কারণে আমরা বর্ষাকালে ঠিক করে ক্লাস নিতে পারছিনা এবং ক্লাস নিতে সমস্যা হয়। এছাড়া শিক্ষার্থীদের বইপুস্তক বৃষ্টির পানিতে ভিজে লেখাপড়ায় বিঘ্ন ঘটে। আওয়ামীলীগ সরকারের শেষের দিকে পাকা ভবনটির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একবার জায়গা পরিদর্শনে আসেন। সয়েল টেস্টও করে যান কর্মকর্তারা। কিন্তু এখন ‎পর্যন্তও ভবনের কোন খবর নেই।’
‎এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

‎

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় জরাজীর্ণ মাদ্রাসা ভবনে চলছে পাঠদান : প্রতিষ্ঠার ৪২ বছর পার হলেও এখনও মেলেনি পাকা ভবন! দুর্ভোগে ৩ শতাধিক শিক্ষার্থী

১

‘লীগ ধর, ধোলাই কর। লীগ ধর, জেলে ভর।’ : প্রতিমন্ত্রী নুরুল হক নুর

২

জেলা যুবদলের সভাপতি রুমি-সম্পাদক রিমু : গলাচিপায় আনন্দ মিছিল

৩

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর বিধ্বস্ত জেলেরা এখন অন্য পেশায়

৪

গলাচিপা পৌরসভা নির্বাচন ঃ কাউন্সিলর পদপ্রার্থী জাহিদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

৫

ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

৬

ব্রিজের অভাবে শিক্ষার্থীসহ ৭ হাজার মানুষের দুর্ভোগ

৭

গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল

৮

বাল্য বিয়ে : ‘আমি লেখা পড়া করতে চাই’ -সপ্তম শ্রেণির শিক্ষার্থী ঝুমুর

৯

‘উদারতার সুযোগ নিয়ে কেউ যেন পরিস্থিতির অপব্যবহার করতে না পারে’ -নুরুল হক, প্রতিমন্ত্রী

১০

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১১

‘খারাপ কাজ করেলে বিএনপির পরিচয় দিতে পারবেন না’ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে -আকন কুদ্দুসুর রহমান

১২

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গলাচিপার মেয়ে শারমিন লিজা : স্বপ্ন থেকে বাস্তবতার গল্প

১৩

এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া দিনমজুরের ছেলে জাহিদুলের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া

১৪

সমাজসেবক আশ্রাফ হাওলাদারের মহাপ্রস্থান

১৫

গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

১৬

কলেজ শাখায় নেই শিক্ষক-কর্মচারী : পরীক্ষায় অংশ নেওয়া দুজনই ফেল

১৭

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক সাবেক ইউপি সদস্য ॥ থানায় মামলা

১৮

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাইশার

১৯

গলাচিপার কালিকাপুর নুরিয়া কামিল মাদ্রাসায় ‘নজরুল বর্ষ’ পালিত

২০