গলাচিপায় দশম শ্রেণির স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

গলাচিপায় দশম শ্রেণির স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় দশম শ্রেণির স্কুল ছাত্রী রাই কর্মকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজেদের ঘরের দোতলায় লাশ দেখতে পেয়ে তার মা শিল্পী কর্মকার। গলাচিপা থানার পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করে। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, রাই কর্মকার গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবা পেশায় ব্যবসায়ী। রাই কর্মকার প্রতিদেনের মতো সকালে প্রাইভেট পড়ে বাসায় এসে তাদের ঘরের দোতলায় ছোট ভাইকে পড়ায়। এর আধাঘণ্টা পড়ানোর পর ছোট ভঅইকে নিচে পাঠিয়ে দেয়। নিচ থেকে তার মা অনেক্ষণ ডাকাডাকি করার পর কোন সাড়া শব্দ না পেয়ে উপরে উঠে দেখে রাই ফ্যানের সাথে ঝুলছে। তার মায়ের ডাক চিৎকারে প্রতিবেশিরা এসে থানায় খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করে।

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জিলোন সিকদার বলেন, আত্মহত্যার কারণ উদঘাটন করা যায়নি। এ ঘটনাটি এখনো তদন্তনাধীন রয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় মা-ছেলেসহ ৪ ইয়াবা কারবারী গ্রেপ্তার

গলাচিপায় দশম শ্রেণির স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

গলাচিপায় অগ্নিকাণ্ডে বসত ঘর ভষ্মিভূত

গলাচিপায় আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস পালন

গলাচিপায় কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন

‘শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা এবং সম্মান দিতে হবে’ -প্রতিমন্ত্রী নুরুল হক নুর

‘জেলেদের তালিকা রিভাইস করতে হবে’ -প্রতিমন্ত্রী নুরুল হক

গলাচিপায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে শিক্ষকগণের ওরিয়েন্টেশন

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি প্রতিমন্ত্রী নুরুল হক নুর

গলাচিপায় সাংবাদিকসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দের সঙ্গে সদ্য যোগদানকৃত ইউএনও’র মতবিনিময়

১০

গলাচিপায় ১০০০ জেলের মধ্যে বিকল্প খাদ্য উপকরণ বিতরণ

১১

গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

১২

গলাচিপায় মোমবাতি জ্বালিয়ে ডিগ্রি পরীক্ষা অনুষ্ঠিত

১৩

মোমবাতির আলোয় পরীক্ষা, গলাচিপায় শিক্ষার্থীদের দুর্ভোগ

১৪

গলাচিপায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

১৫

তিন বছর ধরে স্বামী প্রবাসে : স্ত্রীর সন্তান প্রসব, শ^শুরের বিরুদ্ধে মামলা

১৬

গলাচিপায় মুখোশ পরা একদল যুবক গভীর রাতে দেয়ালে লিখলো ‘জয় বাংলা’

১৭

নির্বাচনী পরীক্ষায় সব বিষয়ে ফেল : ফরম পূরণ না করেই এসএসসি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থী

১৮

গলাচিপায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গ্রামর্দ্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল

১৯

গলাচিপা সরকারি কলেজের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি চলবে না’ লেখা নিয়ে চাঞ্চল্য

২০
error: Content is protected !!