গলাচিপায় মার্জিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

গলাচিপায় মার্জিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.3375, 0.80625);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 39;

পটুয়াখালীর গলাচিপায় গৃহবধূ সাবিকুন্নাহার মার্জিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। রবিবার বেলা ১১টায় উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর ফেরিঘাট এলাকায় মার্জিয়ার গ্রামের নারী পুরুষরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ফেরিঘাট এলাকার আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে।

ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঈন, মার্জিয়ার বাবা মো. আলতাফ হোসেন হাওলাদার, মা মোসা. নাসিমা বেগম, ভাই মো. নাজমুল হোসেন, চাচাতো বোন মোসা. লাভলী বেগম প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঈন বলেন, এলাকবাসীর সাথে একাত্মতা ঘোষণা করে প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক প্রশাসনের কাছে আমি এই দাবি জানাচ্ছি।

মার্জিয়ার বাবা মো. আলতাফ হোসেন হাওলাদার বলেন, আমার মেয়েকে হত্যা করে হাসপাতালে নিয়ে আমাকে রাসেলের বাবা (মো. বাচ্চু হাওলাদার) ফোন দিয়ে বলে যে, আপনার মেয়ে অসুস্থ, হাসপাতালে আসেন। হাসপাতালে গিয়ে দেখি- আমার মেয়ে মৃত।

মার্জিয়ার মা মোসা. নাসিমা বেগম বলেন, ওরা আমার মেয়েকে হত্যা করে মেরে ফেলেছে। আমি ওদের ফাঁসি চাই।

মার্জিয়ার ভাই নাজমুল হোসেন বলেন, আমার বোনের খুনিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেনা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের চর সুহুরী গ্রামে শশুর বাড়িতে গৃহবধূ সাবিকুন্নাহার মার্জিয়া আত্মহত্যা করে। এ ঘটনায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে গত শুক্রবার (৫ জুন) নিহত গৃহবধূর স্বামী রাসেল হাওলাদারসহ ৪ জনের বিরুদ্ধে গৃহবধূর বাবা আলতাফ হোসেন গলাচিপায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় মার্জিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

গলাচিপায় ৩০পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গলাচিপায় গৃহবধূর আহত্মহত্যা, থানায় মামলা

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

খাল পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বিকাশে ‘বিশেষ ভিজিএফ চাল’ বিক্রির টাকা চাওয়ায় দলীয় পদ হারালেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক

‘বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তনে ৫২, ৭১, ৯০, ২৪ এর জুলাই আন্দোলনে গুলি খেয়েছে ছাত্ররা’ -প্রতিমন্ত্রী মো. নুরুল হক

গলাচিপায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

এই এলাকায় আমরা একটা রাজনৈতিক সামাজিক সম্প্রীতির পরিবেশ চাই -প্রতিমন্ত্রী মো. নুরুল হক

১০

‎গলাচিপায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু আহত ২

১১

সৌদি আরবের সাথে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন

১২

আধিপত্য বিস্তার করতেই চরকাজল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা প্রস্তাব

১৩

গলাচিপায় লড়িচাপায় প্রাণ গেল ঠিকাদারের

১৪

গলাচিপায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সেমিনার

১৫

শিশু শিক্ষার্থী রামিসা হত্যার বিচার দাবিতে গলাচিপায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১৬

গলাচিপায় আইন-শৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা

১৭

গলাচিপায় গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু, আহত ৩

১৮

অবশেষে চলমান মামলার মধ্যেই চলে গেলো ওমান প্রবাসীর স্ত্রীর অনৈতিক সম্পর্কের ফসল হতভাগ্য শিশুটি!

১৯

গলাচিপায় ট্রাকসহ জব্দ ৪০ ড্রাম রেণু পোনা, নদীতে অবমুক্ত

২০
error: Content is protected !!