গলাচিপায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

গলাচিপায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় কৃষি উন্নয়ন ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার প্রান্তিক কৃষকদের নিয়ে অফিসার্স ক্লাবে এক প্রশিক্ষণমূলক সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পটুয়াখালী এর উপপরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ আমানুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চল, বরিশাল এর পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মুহাম্মদ রিয়াজ উদ্দিন, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মনিরুজ্জামান নেছার প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার। এ সময় কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, কৃষক ও উদ্যোক্তা পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

কৃষিবিদ ড. মোহাম্মদ আমানুল ইসলাম কৃষকদেরকে দলগতভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া কৃষির আধুনিকায়ন, পুষ্টি সংবেদনশীল কৃষি, গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, আমাদের কৃষক ভাইয়েরা আগের থেকে অনেক বেশি স্মার্ট হয়েছেন। আপনাদের পোশাক পরিচ্ছদ, প্রশিক্ষণ, চলাফেরা সবকিছুতেই পরিবর্তন এসেছে। আমরা চেষ্টা করব উৎপাদন আমাদের কীভাবে বাড়ানো যায় বৈজ্ঞানিক উপায়ে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় স্কুলের মাঠ কেটে ঘেরের পানি নিষ্কাশন: শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ

গলাচিপা প্রেসক্লাব : প্রয়াত সম্পাদক রিচার্ডের স্মরণ সভা

জন্ম-মৃত্যু নিবন্ধন : টানা দুইবার বিভাগের সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স : ডেন্টাল সার্জন থাকলেও মিলছে না কাঙ্খিত সেবা

গলাচিপায় খালে পড়ে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

বাম হাতে ছাতা ডান হাতে কলম নিয়ে পরীক্ষা দিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে

বঙ্গোপসাগরে নিখোঁজ আল আমিন জীবিত উদ্ধার : ‘অপর ৫ জেলে হয়তো বেঁচে আছেন’ -আল আমিন

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলে পরিবারকে আর্থিক সহায়তা

গলাচিপায় থেমে থেমে বৃষ্টি : সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত

১০

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবি : ৬ জেলে নিখোঁজ, উদ্ধার ৫

১১

গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

১২

গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৩

প্রতিমন্ত্রী নুরুল হকের সাথে গলাচিপা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ

১৪

গলাচিপায় দুরারোগ্য, দুস্থ ও হতদরিদ্রদের মধ্যে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ

১৫

গলাচিপা প্রেসক্লাবে সাজ্জাদ আহ্বায়ক মাহবুব সদস্য সচিব

১৬

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

১৭

গলাচিপায় ৬ হাজার ১৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ এবং ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৮

প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈম গলাচিপায় গণসংবর্ধনায় সিক্ত

১৯

প্রতিমন্ত্রী নুরুল হকের ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে নাঈম মনোনীত

২০