গলাচিপায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প উদ্ভাবনী ধারণা প্রদর্শন

গলাচিপায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প উদ্ভাবনী ধারণা প্রদর্শন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 245.64775; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের ন্যায় উপজেলা পর্যায়ে পটুয়াখালীর গলাচিপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্ভোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা আরজু আক্তার, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, জামায়াতের আহ্বায়ক মাওলানা আব্দুল জব্বার, বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুজ্জামান প্রমুখ। এছাড়াও সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করে সেরা পুরস্কার জিতে নেয় গলাচিপা এনজেড আলিম মাদরাসা। দ্বিতীয় স্থান অধিকার করে পুরস্কার জিতে নেয় গলাচিপা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং তৃতীয় স্থান অধিকার করে পুরস্কার জিতে নেয় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। এছাড়াও ছাত্র-ছাত্রীদের উদ্ভাবনী চিন্তাকে বিকশিত করতে সেরা তিন প্রতিষ্ঠানের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

প্রোগ্রামটি এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজন করে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এতে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়-মাদ্রাসা-কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প উদ্ভাবনী ধারণা প্রদর্শন

গলাচিপায় ৪ দোকানে দুর্ধর্ষ চুরি

গলাচিপায় পৃথক জায়গায় শিশু ও কিশোরীর লাশ উদ্ধার

গলাচিপায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

গলাচিপায় মার্জিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

গলাচিপায় ৩০পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গলাচিপায় গৃহবধূর আহত্মহত্যা, থানায় মামলা

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

খাল পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

১০

বিকাশে ‘বিশেষ ভিজিএফ চাল’ বিক্রির টাকা চাওয়ায় দলীয় পদ হারালেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক

১১

‘বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তনে ৫২, ৭১, ৯০, ২৪ এর জুলাই আন্দোলনে গুলি খেয়েছে ছাত্ররা’ -প্রতিমন্ত্রী মো. নুরুল হক

১২

গলাচিপায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

১৩

এই এলাকায় আমরা একটা রাজনৈতিক সামাজিক সম্প্রীতির পরিবেশ চাই -প্রতিমন্ত্রী মো. নুরুল হক

১৪

‎গলাচিপায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু আহত ২

১৫

সৌদি আরবের সাথে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন

১৬

আধিপত্য বিস্তার করতেই চরকাজল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা প্রস্তাব

১৭

গলাচিপায় লড়িচাপায় প্রাণ গেল ঠিকাদারের

১৮

গলাচিপায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সেমিনার

১৯

শিশু শিক্ষার্থী রামিসা হত্যার বিচার দাবিতে গলাচিপায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

২০
error: Content is protected !!