পটুয়াখালীতে সরোয়ার হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

পটুয়াখালীতে  সরোয়ার হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

পটুয়াখালীতে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আঃ গনি হাওলাদারের সেজ ছেলে সরোয়ার হাওলাদারকে পাওনা টাকা দেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ধাড়ালো অস্ত্রদিয়ে কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান আসামী ইলিয়াসসহ সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকার শত শত নারী- পুরুষ।

রোববার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে খুনীদের গ্রেফতার ও বিচারদাবী করে বক্তব্য রাখেন নিহত সরোয়ার হাওলাদারের সহধর্মীনি মনসুরা বেগম, বড় ছেলে শাকিব, ছোট ছেলে শিফাত, বোন পারভীন, চাম্পা, ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম গাজী, সাধারন সম্পাদক জসিম উদ্দিন, নিহতের বড় ভাই বাদী মো. দেলোয়ার হাওলাদার, এলাকাবাসীর পক্ষে মুসা মুন্সি,সিদ্দিক হাওলাদার প্রমুখ।

স্বজনরাসহ বক্তারা অবিলম্বে সরোয়ার হাওলাদার হত্যাকান্ডের সাথে জড়িত খুনীদের গ্রেফতার করে ফাঁসির দাবী করেন। পরে খুনীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পৃথক স্মারক লিপি পেশ করেন স্বজনরাসহ এলাকাবাসী।

উল্লেখ্য, চলতি মাসের ১৪ নভেম্বর শুক্রবার রাতে ইলিয়াস মৃধাসহ আসামীরা পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে ডেকে বানিয়াকাঠি এলাকায় নিয়ে পূর্বকল্পিতভাবে ধাড়াল অস্ত্রদিয়ে কুপিয়ে কুপিয়ে হাত- পায়ের রগ কেটে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় বড় ভাই মোঃ দেলোয়ার হাওলাদার বাদী হয়ে ১৭.১১.২০২৫ ইং তারিখ ইলিয়াস মৃধা, মোঃ ফারুক হাওলাদার ওরূপে গুডি ফারুক, জাহাঙ্গীর হাওলাদার, সবুজ আকন, সেলিম গাজী, রায়হান হাওলাদারসহ ৮ জনকে চিহ্নিত করে মামলা দায়ের করেন। মামলা নং- ২৫। তদন্ত কর্মকর্তা এস আই মোঃ ইস্রাইল হোসেন জানান, আসামীরা পলাতক তবে আমরা খুব শীগ্রই গ্রেফতার করার চেষ্টায় রয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম-মৃত্যু নিবন্ধন : টানা দুইবার বিভাগের সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স : ডেন্টাল সার্জন থাকলেও মিলছে না কাঙ্খিত সেবা

গলাচিপায় খালে পড়ে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

বাম হাতে ছাতা ডান হাতে কলম নিয়ে পরীক্ষা দিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে

বঙ্গোপসাগরে নিখোঁজ আল আমিন জীবিত উদ্ধার : ‘অপর ৫ জেলে হয়তো বেঁচে আছেন’ -আল আমিন

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলে পরিবারকে আর্থিক সহায়তা

গলাচিপায় থেমে থেমে বৃষ্টি : সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবি : ৬ জেলে নিখোঁজ, উদ্ধার ৫

গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

১০

গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১১

প্রতিমন্ত্রী নুরুল হকের সাথে গলাচিপা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ

১২

গলাচিপায় দুরারোগ্য, দুস্থ ও হতদরিদ্রদের মধ্যে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ

১৩

গলাচিপা প্রেসক্লাবে সাজ্জাদ আহ্বায়ক মাহবুব সদস্য সচিব

১৪

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

১৫

গলাচিপায় ৬ হাজার ১৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ এবং ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৬

প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈম গলাচিপায় গণসংবর্ধনায় সিক্ত

১৭

প্রতিমন্ত্রী নুরুল হকের ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে নাঈম মনোনীত

১৮

গলাচিপায় কার্টুনের মধ্যে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

১৯

জন্ম-মত্যু নিবন্ধন : বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক

২০
error: Content is protected !!