গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ৮টায় গলাচিপা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। এছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান। পরে গলাচিপা থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, উপজেলা গণঅধিকার পরিষদ, গলাচিপা প্রেসক্লাব, গলাচিপা পৌরসভা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্ফস্তবক অর্পণ শেষে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল প্রাঙ্গণে দোয়া মোনাজাত শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, কৃষি কর্মকর্তা আরজু আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর প্রমুখ।
এর আগে ওই দিন প্রত্যুষে গলাচিপা থানা প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ও বাণিজ্যিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, সকাল সাড়ে ৯টায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, সকাল ১০টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ ছাড়াও সেখানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ঈদের ছুটিতেও সেবা মিলছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে

গলাচিপায় সালিশ বৈঠকে চোর সাব্যস্ত সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর

বসুন্ধরা শুভসংঘের সহায়তায় বাঁচার আশা পেলো জয়নব বিবি

পটুয়াখালীতে ৩ হাজার ৫৭০ কেজি জাটকা জব্দ, এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ

দাবি আদায়ে পটুয়াখালীতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি, স্থগিত বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের হতাশা

কুমিল্লা ইপিজেডে নাসা গ্রুপের বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ–মানববন্ধন

১০

বারহাট্টায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

১১

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

১২

নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা

১৩

বগুড়ায় দুই শিশু হত্যার পর মায়ের আত্মহত্যা: এলাকায় শোকের ছায়া

১৪

মেসির আন্তর্জাতিক যাত্রার প্রতিষ্ঠাতা আর নেই

১৫

কুমিল্লায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক-১১

১৬

‎ভোলা–বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৭

পটুয়াখালীতে সরোয়ার হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

১৮

কুমিল্লায় পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৩ পুলিশ সদস্য

১৯

কুমিল্লায় র‍্যাবের অভিযানে সাড়ে ৫২ কেজি গাজাসহ আটক-২

২০
error: Content is protected !!