গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর

গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর
প্রতিমন্ত্রী নুরুল হক নুর

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে পারাপারের ভাড়া ৫ টাকার বেশি নেওয়া যাবে না। যারা এই ঘাটের ইজারা নিতে আগ্রহী, তারা যেন ৫ টাকায় পারাপার নিশ্চিত করতে সক্ষম হলে তবেই ইজারা সিডিউল সংগ্রহ করেন। বুধবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে নুরুল হক নুর বলেন, ‘যারা ৫ টাকায় পারাপার করতে পারবেন তারা ইজারা সিডিউল নেন। ৫ টাকায় আপনাদের না পোষালে নিয়েন না। পরবর্তীতে এ নিয়ে কারও সঙ্গে সমঝোতার জন্য ঘুরলেও কোনো কাজ হবে না।’
তিনি আরও বলেন, ‘জনগণের ওপর অতিরিক্ত ভাড়া চাপানোর উদ্দেশ্যে বেশি টাকায় ইজারা নেওয়া হলে জেলা পরিষদ চাইলে ৫ টাকা ভাড়া নির্ধারণ করে খাস কালেকশনের মাধ্যমে ঘাট পরিচালনা করতে পারে।’

এমপি নুর বলেন, ‘একজন জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা ও কল্যাণ নিশ্চিত করাই তার অঙ্গীকার। আপনি কত টাকায় ইজারা নিচ্ছেন বা আপনার কী খরচ, সেটা আমার কাছে বিবেচ্য নয়। জনগণের স্বার্থই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তিনি সতর্ক করে বলেন, ‘ভবিষ্যতে এই ঘাটে ৫ টাকার বেশি ভাড়া আদায় করতে দেওয়া হবে না।’
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে পারাপারের জন্য জনপ্রতি ১০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এই ঘাট ব্যবহার করে পারাপার হয়ে থাকেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত

১

৪ কিলোমিটার রাস্তার বেহাল দশা : চিকিৎসার জন্য রোগী নিতে হয় মরদেহ বহণকারী খাটে

২

গলাচিপায় সমবায় প্রকল্পের সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ

৩

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

৪

গলাচিপায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

৫

গলাচিপা সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান

৬

তদন্ত কমিটি গঠন : বিএনপির মিছিলে শ্লোগান ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’

৭

গলাচিপায় মাদক কারবারী বাবা ছেলে গ্রেফতার

৮

গলাচিপায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৯

‘প্রত্যেকটি রাস্তাঘাটের যেখানে অভিযোগ পাবেন সেখানেই যাবেন’ -প্রতিমন্ত্রী মো. নুরুল হক

১০

সাংবাদিক সমিত কুমার দত্তের প্রথম প্রয়াণ দিবস

১১

গলাচিপায় মব সৃষ্টি করে আসামী ছিনতাই

১২

গলাচিপায় হাম ও ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রকট আকার ধারণ করেছে

১৩

ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান

১৪

জ্বালানি তেলের দাম বাড়ায় গলাচিপায় ক্ষোভ

১৫

বরিশাল-কুয়াকাটা মহাসড়ক : যাত্রীবাহী বাস-অটো রিকাশার মুখোমুখী সংঘর্ষে নিহত ৪, আহত ৮

১৬

গলাচিপায় খাস জমিতে জিওপি’র অফিস করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৪

১৭

গলাচিপায় বোরাক-মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে রিকশা চালকদের বিক্ষোভ

১৮

ঐতিহ্যবাহী চরকাজল মাধ্যমিক বিদ্যালয় : ম্যানেজিং কমিটির আহ্বায়ক মুহাম্মদ আল মামুন

১৯

আইরিন খানম আর নেই

২০