নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা

নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা
ফেনীর সোনাগাজীতে রাস্তা নির্মাণের দাবি। ছবি : সংগ্রহীত

ফেনীর সোনাগাজীতে দীর্ঘদিন চলাচলের উপযোগী রাস্তা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে জেলে সম্প্রদায়ের পরিবারগুলো। বুধবার (২৬ নভেম্বর) সকালে চরমজলিশপুর ঈদগাঁ সংলগ্ন এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের আয়োজনে মানববন্ধনে অংশ নিয়ে তারা ঘোষণা দেন—রাস্তা নির্মাণ না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোটকেন্দ্রে যাবেন না।

মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচনের সময় বিভিন্ন দলের প্রার্থীরা বাড়ির রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিলেও ভোট শেষে কেউই আর খোঁজ নেয় না। টানা ৫০ বছর ধরে আশ্বাসের নামে প্রতারণার শিকার হয়েছেন তারা। তাই এবার নির্বাচনকে সামনে রেখে চরমজলিশপুর ইউনিয়নের দাশপাড়া জেলেবাড়ির প্রধান চলাচলের রাস্তা দ্রুত নির্মাণের দাবি জানান।

জেলে সম্প্রদায়ের মানুষরা জানান, রাস্তা না থাকায় স্কুলগামী শিশুদের পানির ওপর বাঁশের সাঁকো পার হয়ে দীর্ঘ পথ হেঁটে যেতে হয়। ফলে অনেক সময় বইপত্র ভিজে যায়, এমনকি পড়ে গিয়ে অনেকেই আহত হয়। কারও মৃত্যু হলে শ্মশানে নেওয়াও হয়ে ওঠে দুরূহ। প্রায় ৫ শতাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তা হওয়ায় এটি দ্রুত নির্মাণ জরুরি বলে দাবি করেন তারা।

মানববন্ধনে চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবুল বশর বলেন, গত ১৭ বছরে ক্ষমতাসীনরা একাধিকবার আশ্বাস দিলেও জেলে পাড়ার রাস্তা নির্মাণ হয়নি। তিনি জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হয়েছে, আশা করা যাচ্ছে শিগগিরই সমাধান আসবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ ফেনীর যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার মান্নান, যুবদল নেতা মো. সেলিম ও জাহাঙ্গীর আলমসহ অন্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় খাস জমিতে জিওপি’র অফিস করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৪

গলাচিপায় বোরাক-মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে রিকশা চালকদের বিক্ষোভ

ঐতিহ্যবাহী চরকাজল মাধ্যমিক বিদ্যালয় : ম্যানেজিং কমিটির আহ্বায়ক মুহাম্মদ আল মামুন

আইরিন খানম আর নেই

গলাচিপায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গলাচিপায় ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ ভাংচুরের মধ্য দিয়ে বিএনপির দুই গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গলাচিপায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা ছাত্র অপহরণের অভিযোগ : ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী

১১

গলাচিপা : প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

১২

ওরা জীবনের সাথে সংগ্রাম করে পাঁচটি খাল সাঁতার কেটে যায় স্কুলে!

১৩

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

১৪

গলাচিপায় শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

১৫

গলাচিপায় ঝালমুড়ির পসরা হাতে অবুঝ দুই শিশুর পড়া-শোনার দায়িত্ব নিলেন ইউএনও

১৬

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

১৭

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক

১৮

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৯

গলাচিপায় জমিজমার বিরোধে সংঘর্ষে আহত ১৫

২০