গলাচিপায় পৃথক জায়গায় শিশু ও কিশোরীর লাশ উদ্ধার

গলাচিপায় পৃথক জায়গায় শিশু ও কিশোরীর লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় পৃথক জায়গা থেকে ডোবায় শিশু মাইনুল (৮) ও বসত ঘরে লামিয়া আক্তার সুমাইয়া (২০) নামের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে মাইনুলের মরদেহ এবং গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে লামিয়া আক্তার সুমাইয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাইনুল উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মনির খানের ছেলে। আর লামিয়া আক্তার সুমাইয়া গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলাবাগানের আলমগীর সিকদারের মেয়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মাইনুলের ও সুমাইয়ার মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া লাশ দুটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আলাদা আলাদাভাবে আইনী প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মাইনুল গলাচিপা উপজেলা সদরের উদ্দেশ্যে কলাগাছিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে বের হয়। মঙ্গলবার সকালে চৌরাস্তার কালভার্টের সামনে ডোবায় তার মরদেহ দেখা যায়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।

লামিয়ার বান্ধবী সানজিদা জানায়, লামিয়া কথা নামের কিশোরীর সাথে বিভিন্ন জায়গায় নৃত্য করত। কথা ভোলা থেকে ফোন দিয়ে সানজিদাকে জানায়- লামিয়া নাকি গলায় দড়ি দিবে তুই একটু বাসার দিকে যা। এর পর সানজিদা বাসায় আসার পর ঘরের টিনের ফাঁক দিয়ে দেখে লামিয়া দাঁড়িয়ে আছে, চেয়ার নিচে পড়া। পরে পাশেই লোকজন ডেকে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ডাক চিৎকার দিলে অন্যান্য লোকজন ছুটে আসে। তিনি আরও জানান, লামিয়া ৫-৬দিন আগে গলাচিপায় আসে। এর পর থেকে সে এ ভাড়া বাসায় কথা’র সাথেই থাকত।

স্থানীয় বাসিন্দা শাহিদা জানান, লামিয়া ঢাকাতেই থাকে এবং সেখানে ড্যান্স (নৃত্য) করে বলে শুনেছি। গত ৫-৬দিন আগে গলাচিপায় আসে। আজকে (মঙ্গলবার) সকালে তার গলায় ফাঁস দেওয়ার খবর শুনে আসি। এর বেশি কিছু আমরা জানি না।

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, শিশু মাইনুল ও কিশোরী লামিয়ার লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। আইনী প্রক্রিয়া চলমান আছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

গলাচিপায় ৬ হাজার ১৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ এবং ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈম গলাচিপায় গণসংবর্ধনায় সিক্ত

প্রতিমন্ত্রী নুরুল হকের ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে নাঈম মনোনীত

গলাচিপায় কার্টুনের মধ্যে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

জন্ম-মত্যু নিবন্ধন : বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক

নদী ভাঙনের মুখে ৫শ পরিবার আতঙ্কে কাটছে দিন

গলাচিপায় হেরোইনসহ গ্রেফতার ২

গলাচিপায় তালিকায় নাম ওঠাতে জাল নৌকাসহ হাজির জেলেরা

ভ্রাম্যমান আদালতে নগদ অর্থদন্ডসহ ড্রম ড্রেজার জব্দ

১০

গলাচিপায় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সিএমসি কমিটির সভা

১১

নিষিদ্ধ ঘোষিত গলাচিপাা পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

১২

গলাচিপায় সড়কে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, গ্রেফতার ৩

১৩

গলাচিপায় স্কুল ফিডিংয়ে দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম

১৪

গলাচিপায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৫

গলাচিপায় ৪ দোকানে দুর্ধর্ষ চুরি

১৬

গলাচিপায় পৃথক জায়গায় শিশু ও কিশোরীর লাশ উদ্ধার

১৭

গলাচিপায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

১৮

গলাচিপায় মার্জিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১৯

গলাচিপায় ৩০পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

২০
error: Content is protected !!