গলাচিপায় স্কুল ফিডিংয়ে দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম

গলাচিপায় স্কুল ফিডিংয়ে দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম

পটুয়াখালীর গলাচিপায় স্কুল ফিডিংয়ে শিশু শিক্ষার্থীদের তেঁতো স্বাদের ডিম সরবরাহ করা হয়েছে। বিষয়টি সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে জানালেও তারা আমলে নেয় না। এতে ক্ষুব্ধ হয়ে চারটি স্কুলের প্রধান শিক্ষক রবিবার দুপুর আড়াইটার দিকে নষ্ট ডিমসহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এসে উপস্থি হন। বিষয়টি নিয়ে এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার সত্যতা স্বীকার করেন গলাচিপা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মোল্লা।

এ প্রসঙ্গে রতনদী তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে রুমান বলেন, রবিবার (১৪ জুন) প্রথম সিফটে আমাদের বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের ডিম দেওয়ার পরে অধিকাংশ বাচ্চারাই ডিম নিয়ে আমার কাছে চলে আসে। তারা (শিক্ষার্থীরা) জানায়, তারা ডিম খেতে পারছে না। ডিমের স্বাদ তেঁতো লাগছে। আমিও সাথে সাথে ডিমের স্বাদ নিয়ে দেখি ডিমের স্বাদ তেঁতো। এর পর আর কেউ ডিম খায়নি। তিনি আরো বলেন, আমি পাশের কয়েকটি স্কুলে যোগাযোগ করে জানতে পারি তাদের স্কুলে বিতরণকৃত ডিমের স্বাদও তেঁতো। আমি আমাদের অফিসারদের দেখাতে একটি ডিম নিয়ে আসছি। অনেকেই এটার স্বাদ নিয়ে জানায় তেঁতো লাগছে।

গোলখালী ইউনিয়নের সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র হাওলাদার বলেন, রুটি এতো নিম্নমানের যা বাচ্চারা খেতে চায় না। অনেক সময় অল্প খেয়ে ফেলে দেয়। ধরলে গুড়াগুড়া হয়ে যায়। কোন স্বাদ নেই। এতে বাচ্চাদের এ খাবারের প্রতি অনিহা চলে আসছে। ছোট ছোট কোকিলের ডিমের মতো, এতো ছোট ডিম হওয়ার কথা না। যে মান ও পরিমাণের খাবার দেওয়ার কথা সে পরিমাণ দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে সাংবাদিক আবদুল গনি মিয়া স্কুলের প্রধান শিক্ষক স্মিথ জেরিন সাগর বলেন, যে রুটিগুলো আমাদের কাছে দিয়ে গেছে শনিবার, সেগুলো আজকে বাচ্চাদের খেতে দিলে ওরা জানায় কোন স্বাদ নাই। সোলার মতো হয়ে গেছে। বাচ্চারা বিরক্ত হয়ে গেছে। বাচ্চারা খেতে চায় না।

এ প্রসঙ্গে গলাচিপা উপজেল সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মোল্লা বলেন, গত সপ্তাহেও উপজেলার দক্ষিণ চর বিশ^াস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে খাবার পৌঁছায় না। বিকেল চারটার পর খাবার সরবরাহ করা হয়। এতে নানান সঙ্কট সৃষ্টি হয়। এ ছাড়া যথাসময়ে খাবার সরবরাহ না করে বিকেল ৪টার দিকে দেওয়া হলে ওইদিন শিক্ষকরা খাবার বিতরণ করতে পারে না। এটা নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। এ বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তিনি আরো বলেন, আজকে যে অভিযোগ দেখলাম, ডিমটা তো তাৎক্ষণিকভাবে দেখে রাখা যায় না। যেটুকু ভিজুয়াবল সেটুকু দেখে রাখে। কিন্তু আজকে বেশ কয়েকটি স্কুলে ডিমটা রাখার পর সিদ্ধ করে খাওয়ার পর স্বাদ তেঁতো লাগছে। শিক্ষকরা নমুনা নিয়ে এখানে আসছে। আমরাও একটু বুঝার চেষ্টা করছি। এ ছাড়া এখানের ডিস্টিউবুটারকে কয়েকবার সতর্ক করা হয়েছে। এখন কেন তিনি বার বার এমন করছেন তা আমাদের বোধগম্য হচ্ছে না।

নিম্নমানের খাবার সরবরাহ করার বিষয়ে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার গলাচিপা শাখার এরিয়া ম্যানেজার মো. আব্দুল্লাহকে একাধিকবার সতর্ক করা হয়েছে। কিন্তু তারা বিষয়টি কর্ণপাত করেন না। এখন বিষয়টি ঊর্ধŸতন কর্তৃপক্ষকে অবহিত করবো। পরবর্তীতে এ ধরণের কোন সমস্যা না হয় সে ব্যাপারে আমরা সতর্ক থাকবো।

গলাচিপায় স্কুল ফিডিং সরবরাহকারী গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পটুয়াখালী জেলা ম্যনেজার মুঠো ফোনে বলেন, আজকের অভিযোগগুলো আমরা শুনেছি। আগামী কাল সোমবার (১৫ জুন) ওই স্কুলগুলোতে যাব। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করবো অবশ্যই।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স : ডেন্টাল সার্জন থাকলেও মিলছে না কাঙ্খিত সেবা

গলাচিপায় খালে পড়ে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

বাম হাতে ছাতা ডান হাতে কলম নিয়ে পরীক্ষা দিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে

বঙ্গোপসাগরে নিখোঁজ আল আমিন জীবিত উদ্ধার : ‘অপর ৫ জেলে হয়তো বেঁচে আছেন’ -আল আমিন

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলে পরিবারকে আর্থিক সহায়তা

গলাচিপায় থেমে থেমে বৃষ্টি : সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবি : ৬ জেলে নিখোঁজ, উদ্ধার ৫

গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১০

প্রতিমন্ত্রী নুরুল হকের সাথে গলাচিপা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ

১১

গলাচিপায় দুরারোগ্য, দুস্থ ও হতদরিদ্রদের মধ্যে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ

১২

গলাচিপা প্রেসক্লাবে সাজ্জাদ আহ্বায়ক মাহবুব সদস্য সচিব

১৩

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

১৪

গলাচিপায় ৬ হাজার ১৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ এবং ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৫

প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈম গলাচিপায় গণসংবর্ধনায় সিক্ত

১৬

প্রতিমন্ত্রী নুরুল হকের ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে নাঈম মনোনীত

১৭

গলাচিপায় কার্টুনের মধ্যে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

১৮

জন্ম-মত্যু নিবন্ধন : বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক

১৯

নদী ভাঙনের মুখে ৫শ পরিবার আতঙ্কে কাটছে দিন

২০
error: Content is protected !!