
পটুয়াখালীর গলাচিপায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সিএমসি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, জামায়াতের আহ্বায়ক মাওলানা আব্দুল জব্বার প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, কিশোর কিশোরী ক্লাবের সভাপতি ও প্রশিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় মুখ্য আলোচক হিসেবে স্বাগত বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানা তার বক্তব্যে বলেন, গলাচিপায় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় গলাচপিা উপজেলায় ১২ ইউনিয়নে ১২টি ও পৌরসভায় ১টি সহ মোট ১৩টি ক্লাব রয়েছে।
প্রতি ক্লাবে ২০জনকিশোর ও ১০জন কিশোরীসহ মোট ৩০জন কিশোর কিশোরী রয়েছে। এ ক্লাব সমূহের শিক্ষকের ভাতা কম হওয়ায ৩টি শিক্ষক পদ শূন্য রয়েছে।
মন্তব্য করুন