সৌদি আরবে দুর্ঘটনার কবলে বাস: বেঁচে আছেন ভারতীয় ওমরাহযাত্রীদের একজন

সৌদি আরবে দুর্ঘটনার কবলে বাস: বেঁচে আছেন ভারতীয় ওমরাহযাত্রীদের একজন

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে যাওয়া ভারতীয়দের বহনকারী বাসের একজন যাত্রী বেঁচে আছেন। তাঁর নাম মোহাম্মদ আবদুল শোয়েব (২৪)। দুর্ঘটনার কবলে পড়ে ওই বাসের ৪২ যাত্রী নিহত হয়েছেন।

বিভিন্ন সূত্রের বরাতে আবদুল শোয়েবের বেঁচে থাকার কথা জানা গেছে। তাঁর বাড়ি ভারতের হায়দরাবাদে। দুর্ঘটনার পর তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে কেমন আছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি।

বাসটি ওমরাহযাত্রীদের নিয়ে মক্কা থেকে মদিনায় যাচ্ছিল। স্থানীয় সময় রাত ১১টার দিকে বাসটির সঙ্গে একটি জ্বালানিবাহী ট্যাংকারের সংঘর্ষ হয়। এ ঘটনায় ভুক্তভোগীদের সহযোগিতার জন্য জেদ্দায় অবস্থিত ভারতীয় মিশন একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে।

সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বর্তমানে রাশিয়া সফররত জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘রিয়াদে আমাদের দূতাবাস ও জেদ্দা কনস্যুলেট দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভারতীয় ও তাঁদের পরিবারগুলোর প্রতি সর্বোচ্চ সহায়তা দিচ্ছে। শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’

ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডিও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। রেড্ডির কার্যালয় জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ঘটনা সম্পর্কে জানতে এবং অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা

তেল সংগ্রহে খোলা ট্যাংকি নিয়ে মোটরসাইকেল ড্রাইভার

গলাচিপায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ঈদের ছুটিতেও সেবা মিলছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে

গলাচিপায় সালিশ বৈঠকে চোর সাব্যস্ত সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর

বসুন্ধরা শুভসংঘের সহায়তায় বাঁচার আশা পেলো জয়নব বিবি

পটুয়াখালীতে ৩ হাজার ৫৭০ কেজি জাটকা জব্দ, এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ

১০

দাবি আদায়ে পটুয়াখালীতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি, স্থগিত বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের হতাশা

১১

কুমিল্লা ইপিজেডে নাসা গ্রুপের বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ–মানববন্ধন

১২

বারহাট্টায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

১৩

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

১৪

নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা

১৫

বগুড়ায় দুই শিশু হত্যার পর মায়ের আত্মহত্যা: এলাকায় শোকের ছায়া

১৬

মেসির আন্তর্জাতিক যাত্রার প্রতিষ্ঠাতা আর নেই

১৭

কুমিল্লায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক-১১

১৮

‎ভোলা–বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৯

পটুয়াখালীতে সরোয়ার হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

২০
error: Content is protected !!