গলাচিপায় মাদক কারবারী বাবা ছেলেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এর আগে এলাকাবাসী মাদক বিক্রির অভিযোগে বাবা আল আমিন ও ছেলে রাব্বিকে গণধোলাই দেয়। সোমবার রাতে উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামর্দন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আল আমিন ও রাব্বি এলাকায় মাদক বিক্রি করে আসছিল। সোমবার গলাচিপা থানার মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামর্দন এলাকার আল আমিন ও তার ছেলে উদ্ধারকৃত চোলাই মদ তারা (আল আমিন) নিজেরাই কাচামাল সংগ্রহ করে খুচরা ও পাইকারী ক্রয়-বিক্রয় করে। এলাকাবাসীর সহায়তায় আমিন মীরের বসত ঘর সংলগ্ন পুকুর পাড়ের দক্ষিণ পাশে ড্রাম ভর্তি ১৩৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে আল আমিন মীরের ঘরের সামনের বারান্দার মধ্যে অভিযান পরিচালনা করে ১০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়। উদ্ধারের সময় স্থানীয় জনতা আল আমিন ও তার ছেলে রাব্বিকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়ে দেয়।
গলাচিপা থানা পুলিশ আল আমিন ও রাব্বির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
মন্তব্য করুন