পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও খাতা-কলম দিয়ে বরণ করে নেওয়া হয়।
গলাচিপা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান মো. রোকনুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক আ. ওহাব মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মো. দুলাল ঢালী।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন রুকাইয়া হুদা, আল-আমিন ও মো. মিয়াদ সিকদার। এ ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। অনুষ্ঠানে শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কলেজের শিক্ষার্থীরা গান, কবিতা, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান নাসরিন জাহান এবং প্রভাষক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. হাসান আলী।
মন্তব্য করুন