পটুয়াখালীর গলাচিপায় বিক্রির জন্য পরিবহনের সময় থানা পুলিশ ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উলানিয়া বাজার থেকে এই ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় বিতরন করা হয়েছে।
পুলিশ ও মৎস্য অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে বিক্রির জন্য উলানিয়া বাজারের মৎস্য ব্যবসায়ী আবির হোসেনের মাছের আড়ৎ এর সামন থেকে টমটম বোঝাই ১২০ কেজি জাটকা ইলিশ ও কিছু সামুদ্রিক পোয়া মাছ পুলিশ জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা।
গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, নিষেধাজ্ঞা চলাকালে জাটকা ইলিশ পরিবহনের জন্য মাছ জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন