গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম সগীর, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আকরামুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, সদস্য সচিব আলতাফ হোসেন খান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব মিয়া, মো. আশ্রাফুজ্জামান ও আব্দুস সোবাহান, পৌর বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খান, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি, জেলা যুবঅধিকার পরিষদের সহসভাপতি মো. মহিবুল্লাহ এনিম, সিপিপ ইউনিট টিম লিডার তারিকুর রহমান জাফর প্রমুখ।

সভায় ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘উপকূলীয় এলাকায় যে কোন দুর্যোগে উপজেলা প্রশাসন সব সময় প্রস্তুতি নিয়ে থাকে। তার পরেও দুর্যোগ কবলিত সাধারণ মানুষকে জান মালের ক্ষয়ক্ষতি কমাতে সিপিপি ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়মিত বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে তাদেরকে সচেতন করে থাকেন। দুর্যোগের সময় সরকারের পক্ষ থেকে দুর্গম এলাকায় খুব দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, প্রাথমিক চিকিৎসার ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র যাতে পৌঁছে দেওয়া হয় সেটা আমরা নিশ্চিৎ করি।’

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় প্রস্তুতিমূলক সভা

১

গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২

গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

৩

গলাচিপায় ১২০ কেজি জাটকা জব্দ

৪

ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

৫

গলাচিপার মাটিভাংগা-বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

গলাচিপায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

৭

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

৮

গলাচিপায় শত প্রতিকূলতার মাঝেও রোপা আমনে কৃষকের বাম্পার ফলনের আশা

৯

গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা : ৪ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী

১০

গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত

১১

৪ কিলোমিটার রাস্তার বেহাল দশা : চিকিৎসার জন্য রোগী নিতে হয় মরদেহ বহণকারী খাটে

১২

গলাচিপায় সমবায় প্রকল্পের সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ

১৩

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৪

গলাচিপায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৫

গলাচিপা সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান

১৬

তদন্ত কমিটি গঠন : বিএনপির মিছিলে শ্লোগান ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’

১৭

গলাচিপায় মাদক কারবারী বাবা ছেলে গ্রেফতার

১৮

গলাচিপায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

১৯

‘প্রত্যেকটি রাস্তাঘাটের যেখানে অভিযোগ পাবেন সেখানেই যাবেন’ -প্রতিমন্ত্রী মো. নুরুল হক

২০