পটুয়াখালীর গলাচিপায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সাবেক সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি, জেলা যুবঅধিকার পরিষদের সহসভাপতি মো. মহিবুল্লাহ এনিম প্রমুখ।
ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে যেন এ উৎসব পালন করতে পারে সেজন্য পুলিশসহ অন্যান্য বাহিনী সর্বদা পূজা মন্ডপগুলোসহ আশপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবে।’
মন্তব্য করুন