
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গলাচিপা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টায় কলেজ অডিটরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এইচ এম আবু জাফর। প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হল শাখা ছাত্রদলের আহ্বায়ক আল হাদী মায়েদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুহ নাসির উল্লাহ হাবিব ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাইম ইসলাম বাপ্পি।
মন্তব্য করুন