প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর বিধ্বস্ত জেলেরা এখন অন্য পেশায়

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর বিধ্বস্ত জেলেরা এখন অন্য পেশায়

ভয়াবহ পরিণতির কথা জেনেও জীবন বাজি রেখে মাছ ধরা পেশাকে বেছে নিয়েছিল গলাচিপার আমখোলা ইউনিয়নের কাঞ্চনবাড়িয়ার শতাধিক পরিবার। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর এই গ্রামের ২৭ জনের প্রাণ কেড়ে নিয়েছিল। এখনও সেই ক্ষত ঘুচেনি। পুরনো স্মৃতি ভুলে নতুন করে সংসার শুরু করেছে অনেকেই। আবার অনেকে সংসার ভেঙ্গে নতুন সংসারও গড়ে তুলেছেন। সব হারিয়ে কাঞ্চনবাড়িয়ার জেলেরা এখন পেশা পরিবর্তন করেছেন। নতুন পেশায় বেমানান হলেও সাগরমুখী হতে রাজি নয় তারা। এতো কিছুর পরেও কি স্মৃতি ভুলে থাকা যায়? সব হারিয়ে আবার নতুন করে বাঁচার উপায় খুঁজছে তারা। সরেজমিনে এসব তথ্য পাওয়া গেছে।

কাঞ্চনবাড়িয়ার ষাটোর্ধ আবদুস সোবাহান স্ত্রী-কন্যা ও নাতিসহ পরিবারের সাতজনকে ভাসিয়ে নিয়ে যায় নদীতে। আপনজনদের হারিয়ে এখন নির্বাক হয়ে আছেন তিনি। সন্ধ্যা হলে ডুকরে কেঁদে ওঠেন। সোবাহান বলেন, ‘সিডরের রাইতটার কতা ভোলতে পারি না। কলাগাইচ্ছা আমারও যাওয়ার কতা। কলাগাইচ্ছা যাওয়ার আগে আমার স্ত্রী (মৃত হালিমা বেগম) হাত ধর্ইরা বারবার কইছে ঠিক মতো খাওয়া দাওয়া কইরেন, তাড়াতাড়ি আমারে নিতে আইয়েন। আমি হ্যারে আনছি ঠিকই কিন্তু মরা।’ কথাগুলো বলে অবুজ শিশুর মতো কেঁদে ওঠেন। তিনি আরও জানান, স্ত্রী হালিমা বেগম, মেয়ে বিউটি, নাতি কুলসুম, মাহফুজা, সোহাগ, মিরাজকে সিডরের জলোচ্ছ্বাসে ভাসিয়ে নিয়ে যায়। বিউটি ও মাহফুজাকে আর খুঁেজ পাওয়া যায়নি। সোবাহনের ছেলে নাসিরের এক মাত্র পুত্র রাশেদ হারিয়েছে মাকে (বিউটি বেগম)। নাসির এখন জেলে পেশা ছেড়ে দিয়ে ঢাকায় দিন মজুরের কাজ করছেন। বছর পাঁচেক বিয়ে করে সংসার গড়ে তোলেন। পেশা পরিবর্তন করে ইটের ভাটায় কাজ করছেন। আগে তারাও আর সবার মতো মাছ ধরতে গিয়েছিল রাঙ্গাবালীর সাগর মোহনায় চরকলাগাছিয়ায়।

জোছনা বেগম (৬৫) বলেন, ‘সিডরের দিন বইন্যার কোন খবর আমরা পাই নাই। আমার পোলারে যতবার কই আবহাওয়া ভালো ঠ্যাহে (লাগে) না, ততবারই হাইস্যা উড়াইয়া দিছে। কিন্তু বিয়ালে (বিকেলে) জোর কইরা নৌকা লইয়া কোনমতে পাশেই চরআন্ডার উচা (উঁচু) একটা বাড়িতে যাই। পানির ঢেউয়ে ঘর ভাইঙ্গা গেলে ঘরের আড়া (বড় কাঠ) ধইরা ঝুইলা ছিলাম।’

কাঞ্চনবাড়িয়ার ট্রলার মালিক শামসুল পাহলান বলেন, ‘সিডরের রাইতে আমি ট্রলারেই আছিলাম। সকালে দেহি ট্রলার ভাইঙ্গা গাছের উপর উইঠা আছে। নিচে নামতেই দেহি লাশ আর লাশ। গাছে, খালে, ধানক্ষ্যাতে লাশ আর লাশ। খালি মানুষই না গরু, ছাগল মইরা আছে। কইজ্জাডা ধইরা একটা চিপ মারছে।’ শামসুল পাহলান আরও বলেন, ‘পাঁচদিন পর দুই ট্রিপে ২০ জনের লাশ নিয়া গ্রামে আসি। এর মধ্যে গোলসাহেরা, জাহেদা, আফিয়া, জসিম, সাইদুল, হালিমা, নুরজাহানের জীবন কেড়ে নেয় সর্বনাশা সিডর। লাশ দেইখ্যা হগল গ্রামের মানুষের মাতম এহনো চোহে ভাসে। এতো লাশ এক সাথে এই গ্রামে কেউ আর কোনদিন দেহে নাই।’

এখনও প্রতিবছর নভেম্বর মাস এলে নিজেকে সামলে রাখতে পারেন না জাহাঙ্গীর। স্বজন হারানোদের কাতারে দাঁড়িয়ে কবরস্থানে গিয়ে মোনাজাত দোয়া করেন। দুর্বিসহ পুরনো স্মৃতি ফিরে ফিরে আসে। মা গোলসাহেরাকে হারিয়েছেন তিনি। স্বজনদের রুহের মাগফেরাত কামানায় প্রতিবছর ১৫ নভেম্বর বিশেষ আয়োজন করেন।

আমখোলা ইউনিয়নের সমাজসেবক কামাল হাওলাদার বলেন, ‘সিডরের পর থেকে এ এলাকার অধিকাংশ জেলেরা পেশা পরিবর্তন করেছেন। তাঁরা এখন কেউ দিন মজুর, কেউবা কৃষি অথবা অন্য কোন পেশায় জড়িয়েছেন। প্রতি বছর এই দিনটি (১৫ নভেম্বর) এলে এ গ্রামের মানুষের মনে অজানা এক আতঙ্ক দেখা দেয়। সিডরের পর থেকে এখন আগের মতো এই গ্রামের মানুষ সাগরে মাছ শিকারে যায় না।’

উল্লেখ্য, ২০০৭ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে গলাচিপা উপজেলায় (রাঙ্গাবালীসহ) ১৩৩জনের প্রাণহানি ঘটে। এর মধ্যে ১১৪ জনের লাশ সনাক্ত করা গেলেও ১৯জনের পরিচয় মেলেনি এখনো। এ ১৯জনকে উপজেলা প্রশাসন বেওয়ারিশ হিসেবে দাফন সম্পন্ন করেছেন।।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর বিধ্বস্ত জেলেরা এখন অন্য পেশায়

১

গলাচিপা পৌরসভা নির্বাচন ঃ কাউন্সিলর পদপ্রার্থী জাহিদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

২

ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

৩

ব্রিজের অভাবে শিক্ষার্থীসহ ৭ হাজার মানুষের দুর্ভোগ

৪

গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল

৫

বাল্য বিয়ে : ‘আমি লেখা পড়া করতে চাই’ -সপ্তম শ্রেণির শিক্ষার্থী ঝুমুর

৬

‘উদারতার সুযোগ নিয়ে কেউ যেন পরিস্থিতির অপব্যবহার করতে না পারে’ -নুরুল হক, প্রতিমন্ত্রী

৭

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

‘খারাপ কাজ করেলে বিএনপির পরিচয় দিতে পারবেন না’ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে -আকন কুদ্দুসুর রহমান

৯

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গলাচিপার মেয়ে শারমিন লিজা : স্বপ্ন থেকে বাস্তবতার গল্প

১০

এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া দিনমজুরের ছেলে জাহিদুলের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া

১১

সমাজসেবক আশ্রাফ হাওলাদারের মহাপ্রস্থান

১২

গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

১৩

কলেজ শাখায় নেই শিক্ষক-কর্মচারী : পরীক্ষায় অংশ নেওয়া দুজনই ফেল

১৪

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক সাবেক ইউপি সদস্য ॥ থানায় মামলা

১৫

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাইশার

১৬

গলাচিপার কালিকাপুর নুরিয়া কামিল মাদ্রাসায় ‘নজরুল বর্ষ’ পালিত

১৭

গলাচিপায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১৮

গলাচিপায় এতিমখানার মাছ শিক্ষকের বাড়িতে : ভ্রাম্যমান আদালতে ৮০ হাজার টাকা জরিমানা

১৯

বাজি ফোটাতে গিয়ে ৫ আঙুল বিচ্ছিন্ন শিক্ষার্থীর

২০