‘লীগ ধর, ধোলাই কর। লীগ ধর, জেলে ভর।’ নাশকতা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে এমন কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর এমপি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া বার্তায় তিনি রাজপথে ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।
পোস্টে নুরুল হক নুর লেখেন, ‘নাশকতা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আর কোনো ছাড় নয়। জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তির রাজপথে স্লোগান হোক; লীগ ধর, ধোলাই কর। লীগ ধর, জেলে ভর।’
মন্তব্য করুন