ভারতকে পরাজিত করে ফিরে গেলেন হামজা, শামিত রওনা হবেন শুক্রবার।

ভারতকে পরাজিত করে ফিরে গেলেন হামজা, শামিত রওনা হবেন শুক্রবার।

২২ বছর পর আন্তর্জাতিক ফুটবলে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের নেপথ্যের নায়ক হামজা দেওয়ান চৌধুরী দেশে এসে তৈরি হয়েছিলেন যেনো এক উৎসবমুখর আবহ। দুর্দান্ত খেলা উপহার দেওয়া এই তারকা বুধবার সকালে ক্লাব দায়িত্ব পালনে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এখন তিনি যোগ দেবেন তার ক্লাব লেস্টার সিটিতে।

আরেক প্রবাসী ফুটবলার শামিত সোমও শিগগিরই ফিরছেন। পরিবারকে সময় দিতে তিনি সিলেটে দু’দিন থাকবেন এবং ২১ নভেম্বর কানাডার প্রিমিয়ার লিগের ক্লাবে রিপোর্ট করবেন।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছিল পুরো বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আনন্দে ভরা রাত। ২০০৩ সালের পর আবারও ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে লাল-সবুজের ছেলেরা—যার কেন্দ্রবিন্দুতে ছিলেন হামজা ও শামিত।

আগামী মার্চে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ওই ম্যাচে অংশ নিতে আবার দেশে ফিরবেন হামজা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাসিমুখে বলেও গেছেন, “মার্চে আবার দেখা হবে।”

তবে তিনি ঠিক কবে ঢাকায় অনুশীলনে যোগ দেবেন, তা নির্ভর করছে লেস্টার সিটির সূচির ওপর।
এ বছর ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় হামজার। সাত ম্যাচে তিনি ইতোমধ্যে করেছেন ৪ গোল।

অন্যদিকে শামিত সোমের আন্তর্জাতিক অভিষেক সিঙ্গাপুরের বিপক্ষে, ১০ জুন। বাংলাদেশ জার্সিতে তার এখন পর্যন্ত ৫ ম্যাচে ১ গোলের রেকর্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু

গলাচিপায় জুলাই গণঅভুত্থান দিবস উদযাপন : আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

গলাচিপায় স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

গলাচিপার সংরক্ষিত বনায়ন এখন অরক্ষিত : হুমকির মুখে ম্যানগ্রোভের ফরেস্ট এবং জীববৈচিত্র

ফিটনেস বিহীন গাড়ি ও অনভিজ্ঞ চালক : মামলা করার আহ্বান জানালেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে গলাচিপায় জামায়াতের গণমিছিল

গলাচিপায় অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব ও প্রতিরোধের উপায় করণীয় শীর্ষক সেমিনার

গলাচিপায় স্কুলের মাঠ কেটে ঘেরের পানি নিষ্কাশন: শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ

গলাচিপা প্রেসক্লাব : প্রয়াত সম্পাদক রিচার্ডের স্মরণ সভা

১০

জন্ম-মৃত্যু নিবন্ধন : টানা দুইবার বিভাগের সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক

১১

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স : ডেন্টাল সার্জন থাকলেও মিলছে না কাঙ্খিত সেবা

১২

গলাচিপায় খালে পড়ে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

১৩

বাম হাতে ছাতা ডান হাতে কলম নিয়ে পরীক্ষা দিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা

১৪

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে

১৫

বঙ্গোপসাগরে নিখোঁজ আল আমিন জীবিত উদ্ধার : ‘অপর ৫ জেলে হয়তো বেঁচে আছেন’ -আল আমিন

১৬

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলে পরিবারকে আর্থিক সহায়তা

১৭

গলাচিপায় থেমে থেমে বৃষ্টি : সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত

১৮

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবি : ৬ জেলে নিখোঁজ, উদ্ধার ৫

১৯

গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

২০