নিজ এলাকায় গনঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের গণসংযোগ

নিজ এলাকায় গনঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজের নির্বাচনী এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিনি গলাচিপা পৌর শহরের ওয়াবদা ও সদর রোডসহ বিভিন্ন এলাকায় ঘুরে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন।

দিনভর প্রচারণায় নূর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ডের সড়ক ও গলিপথে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তার আগমনে শহরের বিভিন্ন প্রান্তে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ লক্ষ করা যায়। ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয় এবং ট্রাক প্রতীকের স্লোগানে পুরো পরিবেশ মুখরিত হয়ে ওঠে।

গণসংযোগে নূরের সঙ্গে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান মাস্টার, সদস্যসচিব মো. জাকির হোসেন মুন্সি, উপজেলা মুখপাত্র মো. সোয়েব মাস্টারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।

উল্লেখ্য, নুরুল হক নূর পটুয়াখালী-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় বোরাক-মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে রিকশা চালকদের বিক্ষোভ

ঐতিহ্যবাহী চরকাজল মাধ্যমিক বিদ্যালয় : ম্যানেজিং কমিটির আহ্বায়ক মুহাম্মদ আল মামুন

আইরিন খানম আর নেই

গলাচিপায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গলাচিপায় ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ ভাংচুরের মধ্য দিয়ে বিএনপির দুই গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গলাচিপায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা ছাত্র অপহরণের অভিযোগ : ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী

১০

গলাচিপা : প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

১১

ওরা জীবনের সাথে সংগ্রাম করে পাঁচটি খাল সাঁতার কেটে যায় স্কুলে!

১২

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

১৩

গলাচিপায় শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

১৪

গলাচিপায় ঝালমুড়ির পসরা হাতে অবুঝ দুই শিশুর পড়া-শোনার দায়িত্ব নিলেন ইউএনও

১৫

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

১৬

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক

১৭

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৮

গলাচিপায় জমিজমার বিরোধে সংঘর্ষে আহত ১৫

১৯

জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন : আবারো দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল

২০