পটুয়াখালী-২ আসনের এমপি প্রার্থী আমজাদ হোসেন আর নেই

পটুয়াখালী-২ আসনের এমপি প্রার্থী আমজাদ হোসেন আর নেই

গণসংহতি আন্দোলন মনোনীত পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মো. আমজাদ হোসেন (৬৮) ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ছোট ছেলে এসএম ফরহাদ জানান, “বাবা সারাটি জীবন দেশকে ভালোবেসে কাজ করেছেন। হঠাৎ সবকিছু বদলে গেল। দ্রুত চিকিৎসার চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না। আপনাদের সবার কাছে বাবার জন্য দোয়া চাই।”

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়িতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে লেবুখালীর ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান— তার কিডনির জটিলতা ও পানি শূন্যতা দেখা দিয়েছে, ডায়ালাইসিস প্রয়োজন। এ কারণে তাকে দ্রুত ঢাকার সিএমএস হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু বরিশাল পৌঁছানোর আগেই তিনি পথিমধ্যে মারা যান।

মো. আমজাদ হোসেন বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় এলাকায় গভীর শোক নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গন, সহযোদ্ধা মুক্তিযোদ্ধা, সহকর্মী এবং সাধারণ মানুষ সবাই তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় বোরাক-মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে রিকশা চালকদের বিক্ষোভ

ঐতিহ্যবাহী চরকাজল মাধ্যমিক বিদ্যালয় : ম্যানেজিং কমিটির আহ্বায়ক মুহাম্মদ আল মামুন

আইরিন খানম আর নেই

গলাচিপায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গলাচিপায় ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ ভাংচুরের মধ্য দিয়ে বিএনপির দুই গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গলাচিপায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা ছাত্র অপহরণের অভিযোগ : ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী

১০

গলাচিপা : প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

১১

ওরা জীবনের সাথে সংগ্রাম করে পাঁচটি খাল সাঁতার কেটে যায় স্কুলে!

১২

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

১৩

গলাচিপায় শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

১৪

গলাচিপায় ঝালমুড়ির পসরা হাতে অবুঝ দুই শিশুর পড়া-শোনার দায়িত্ব নিলেন ইউএনও

১৫

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

১৬

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক

১৭

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৮

গলাচিপায় জমিজমার বিরোধে সংঘর্ষে আহত ১৫

১৯

জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন : আবারো দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল

২০