বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

পটুয়াখালীর গলাচিপায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মরহুম মু. শাজাহান খানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে স্থানীয় হাই স্কুল খেলার মাঠে আয়োজিত এ স্মরণসভায় দলীয় নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মু. সোহরাব হোসেন মিয়া। প্রধান অতিথি ছিলেন মরহুম শাজাহান খানের সহধর্মিণী ও জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারা শাজাহান।

এ ছাড়া বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, ঢাকা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, গলাচিপা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুস সোবাহান, ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য মো. কামরুল ইসলাম খান রিয়াজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহাবুদ্দিন শিকদার প্রমুখ।

সভার শুরুতেই দলীয় চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছেন। স্বৈরশাসকের নির্যাতনে তাঁর এক সন্তানসহ পরিবারের ওপর নেমে এসেছে নানা দুর্ভোগ। তারা দেশবাসীর কাছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেন, যাতে তিনি সুস্থ হয়ে আগামী নির্বাচনে অংশ নিতে পারেন।

বক্তারা আরও বলেন, মরহুম মু. শাজাহান খান গলাচিপা ও দশমিনার গর্ব ছিলেন। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

প্রধান বক্তা শিপলু খান জানান, দেশে ইতোমধ্যে ‘নির্বাচনী ট্রেন’ চলতে শুরু করেছে। ২৩৬টি আসনে দলের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। তবে গলাচিপা-দশমিনা আসনে এখনো বিএনপি মনোনয়ন দেয়নি। তিনি বলেন, “আমাকে ও হাসান মামুনকে দল থেকে ডাকা হয়েছিল। দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দেবে, আর আমরা তার পক্ষেই কাজ করবো।” তিনি নিজের পিতা মরহুম মু. শাজাহান খানের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস পালন

গলাচিপায় কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন

‘শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা এবং সম্মান দিতে হবে’ -প্রতিমন্ত্রী নুরুল হক নুর

‘জেলেদের তালিকা রিভাইস করতে হবে’ -প্রতিমন্ত্রী নুরুল হক

গলাচিপায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে শিক্ষকগণের ওরিয়েন্টেশন

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি প্রতিমন্ত্রী নুরুল হক নুর

গলাচিপায় সাংবাদিকসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দের সঙ্গে সদ্য যোগদানকৃত ইউএনও’র মতবিনিময়

গলাচিপায় ১০০০ জেলের মধ্যে বিকল্প খাদ্য উপকরণ বিতরণ

গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

গলাচিপায় মোমবাতি জ্বালিয়ে ডিগ্রি পরীক্ষা অনুষ্ঠিত

১০

মোমবাতির আলোয় পরীক্ষা, গলাচিপায় শিক্ষার্থীদের দুর্ভোগ

১১

গলাচিপায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

১২

তিন বছর ধরে স্বামী প্রবাসে : স্ত্রীর সন্তান প্রসব, শ^শুরের বিরুদ্ধে মামলা

১৩

গলাচিপায় মুখোশ পরা একদল যুবক গভীর রাতে দেয়ালে লিখলো ‘জয় বাংলা’

১৪

নির্বাচনী পরীক্ষায় সব বিষয়ে ফেল : ফরম পূরণ না করেই এসএসসি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থী

১৫

গলাচিপায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গ্রামর্দ্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল

১৬

গলাচিপা সরকারি কলেজের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি চলবে না’ লেখা নিয়ে চাঞ্চল্য

১৭

গলাচিপায় সড়কের ওপর বিদ্যুতের ছিঁড়ে থাকা তারে জড়িয়ে ব্যাংক কর্মকর্তা নিহত

১৮

স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১৯

গলাচিপায় ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

২০
error: Content is protected !!