গলাচিপায় ৬০০ কোটি টাকার ধান, বাজারে বড় দরপতন

গলাচিপায় ৬০০ কোটি টাকার ধান, বাজারে বড় দরপতন


গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চলের প্রধান শস্যভাণ্ডার গলাচিপায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে আমন চাষ হলেও উৎপাদন বেড়ে যাওয়ায় কৃষকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। উপজেলা কৃষি দপ্তরের হিসাব অনুযায়ী, মৌসুম শেষে গলাচিপায় প্রায় ৬০০ কোটি টাকার আমন ধান বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে।
এবছর বর্ষণের আধিক্য, বীজ পচে যাওয়া, জোয়ারের পানিতে বীজতলা প্লাবিত হওয়াসহ নানা প্রতিকূলতায় শুরুতে কৃষকেরা বিপাকে পড়েন। অনেক জায়গায় বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের অতিরিক্ত বীজ সংগ্রহে ভোগান্তি পোহাতে হয়। এরপরও ধীরে ধীরে আবহাওয়া অনুকূলে থাকায় শেষ পর্যন্ত রোপা আমনের চাষাবাদ ঘুরে দাঁড়ায়। গলাচিপা উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩৬ হাজার ৫ হেক্টর জমিতে। বাস্তবে চাষ হয়েছে প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে। তবে চাষ কম হলেও উৎপাদন বেড়ে যাওয়ায় কৃষকেরা সন্তোষ প্রকাশ করেছেন।
উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আকরামুজ্জামান বলেন, গলাচিপার অনেক কৃষক এখন তরমুজ চাষে আগ্রহী হওয়ায় আমনের চাষ কিছুটা কমেছে। আগাম তরমুজের জন্য জমি প্রস্তুত করতে তারা ধান কম লাগাচ্ছেন। তবে কম জমিতে হলেও উৎপাদন ভালো হওয়ায় কৃষকেরা লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।
পানপট্টি ইউনিয়নের কৃষক চান মিয়া জানান, তিনি সাড়ে চার একর জমিতে ধান চাষ করেছেন। বর্তমানে প্রতি মণ ধান ৯০০ থেকে ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। উৎপাদন খরচ বেশি হলেও ঝড়-জলোচ্ছ্বাস ছাড়া ধান ঘরে তুলতে পারার আনন্দই তাঁর কাছে বড়।
এদিকে বাজারে আগাম জাতের গিরমি ও মালা ধান উঠতে শুরু করায় সরবরাহ বেড়ে গেছে। এতে বাজারে ধানের দরপতন ঘটেছে। গত বছরের তুলনায় এবার প্রতি মণে প্রায় ১০০ টাকা কম দামে ধান বিক্রি হচ্ছে। গলাচিপার ধানের আড়ত মালিক জহিরুল ইসলাম জানান, গত বছরের এসময় প্রতি সপ্তাহে দুই-আড়াই লাখ মণ ধান বিক্রি হলেও এবার হচ্ছে দেড় লাখ মণ। বেশি ফলন হওয়ায় বাজারে ধানের চাপ বেড়েছে, ফলে দাম কমেছে।
উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আকরামুজ্জামান জানান, বাম্পার ফলন হলেও কম দামের কারণে উপজেলার প্রায় ৪৮ হাজার কৃষক পরিবার লোকসানের মুখে পড়তে পারে। তবে সমন্বিত চাষাবাদ ও বিকল্প ফসলের মাধ্যমে কৃষকেরা এই লোকসান পুষিয়ে নিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় মোমবাতি জ্বালিয়ে ডিগ্রি পরীক্ষা অনুষ্ঠিত

মোমবাতির আলোয় পরীক্ষা, গলাচিপায় শিক্ষার্থীদের দুর্ভোগ

গলাচিপায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

তিন বছর ধরে স্বামী প্রবাসে : স্ত্রীর সন্তান প্রসব, শ^শুরের বিরুদ্ধে মামলা

গলাচিপায় মুখোশ পরা একদল যুবক গভীর রাতে দেয়ালে লিখলো ‘জয় বাংলা’

নির্বাচনী পরীক্ষায় সব বিষয়ে ফেল : ফরম পূরণ না করেই এসএসসি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থী

গলাচিপায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গ্রামর্দ্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল

গলাচিপা সরকারি কলেজের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি চলবে না’ লেখা নিয়ে চাঞ্চল্য

গলাচিপায় সড়কের ওপর বিদ্যুতের ছিঁড়ে থাকা তারে জড়িয়ে ব্যাংক কর্মকর্তা নিহত

স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১০

গলাচিপায় ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

১১

‘পহেলা বৈশাখ থেকেই কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে’- প্রতিমন্ত্রী নুরুল হক

১২

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জাটকা নিধনে সচেতনতামূলক সভা ও মানববন্ধন

১৩

ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি

১৪

গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন

১৫

গলাচিপায় ছিনতাইকারীকে গণধোলাই: থানায় সোপর্দ

১৬

গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা

১৭

ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা

১৮

তেল সংগ্রহে খোলা ট্যাংকি নিয়ে মোটরসাইকেল ড্রাইভার

১৯

গলাচিপায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০
error: Content is protected !!