গলাচিপা সরকারি কলেজের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি চলবে না’ লেখা নিয়ে চাঞ্চল্য

গলাচিপা সরকারি কলেজের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি চলবে না’ লেখা নিয়ে চাঞ্চল্য

 

গলাচিপা সরকারি কলেজের দেয়ালে লেখা ‘হাদি ব্যবসা নিপাত যাক, ওসমান হাদি বিচার পাক, গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে চলবে না।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়াল লিখনের এমন ছবিটি ছড়িয়ে পড়ে। এর পর থেকে এ বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, গলাচিপা সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহম্মেদ তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি কলেজ শাখার সহ-সভাপতি জিএম সফিকুল ইসলাম।

এ বিষয়ে সংবাদকর্মীদের গলাচিপা সরকারি কলেজের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত বলেন, ‘বাংলাদেশে রাজনীতি সবাই ওপেনে করুক। ছাত্র অধিকার, চরমোনাইর সবাইকে চিনে। কিন্তু ছাত্র শিবিরেরর দুজনকে চিনে। কিন্তু আর কাউকে চিনে না। আমরা চাচ্ছি সবাই ওপেনে রাজনীতি করুক। গুপ্ত রাজনীতি বন্ধ হোক।’

গলাচিপা সরকারি কলেজ শখার ছাত্র দলের সহ-সভাপতি জিএম সফিকুল ইসলাম জানান, ‘গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে চলবে না। প্রকাশ্যে আসতে হবে। সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে ঢুকে গুপ্তভাবে কাজ করবে- এটা হতে পারে না। যার যার রাজনৈতিক পরিচয় দিতে হবে।’

এ বিষয়ে গলাচিপা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি কাজী খায়রুল হাসান বলেন, ‘আমাদের দলের নামে যে গুপ্ত লেখা হয়েছে, ছাত্র শিবির মানে পাকিস্তানি, এটা ছাত্রদলের অপরাজনীতির একটা দৃষ্টান্ত। গলাচিপায় এতোদিন পর্যন্ত ছাত্রদলের অবস্থান ছিল না। অবস্থান প্রমাণ করতে এগুলো করছে। এর আগে ছাত্র শিবিরের উপজেলা সভাপতি কাজী খায়রুল হাসান তার ফেসবুকে ছাত্রদলের ভিডিওটি শেয়ার দিয়ে লেখেন-‘গলাচিপা সরকারি কলেজে প্রতিহিংসার রাজনীতির সূচনা করলো ছাত্রদল। আদু ভাইদের অপপ্রচারের বিরুদ্ধে বহু আগেই বলে গিয়েছে আল্লামা সাঈদী।’

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘এখনই বিষয়টি সম্পর্কে জানতে পারলাম। ঘটনাস্থলে আমি পুলিশ পাঠাচ্ছি। তদন্ত করে বিস্তারিত জানাবো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপা সরকারি কলেজের নবীন বরণ

১

গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২

গলাচিপায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ

৩

গলাচিপায় সারের ডিলারশিপ বাতিলের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

৪

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য, তিনজনের কারাদণ্ড

৫

গলাচিপায় প্রস্তুতিমূলক সভা

৬

গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৭

গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

৮

গলাচিপায় ১২০ কেজি জাটকা জব্দ

৯

ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

১০

গলাচিপার মাটিভাংগা-বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১১

গলাচিপায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

১২

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৩

গলাচিপায় শত প্রতিকূলতার মাঝেও রোপা আমনে কৃষকের বাম্পার ফলনের আশা

১৪

গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা : ৪ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী

১৫

গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত

১৬

৪ কিলোমিটার রাস্তার বেহাল দশা : চিকিৎসার জন্য রোগী নিতে হয় মরদেহ বহণকারী খাটে

১৭

গলাচিপায় সমবায় প্রকল্পের সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ

১৮

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৯

গলাচিপায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

২০