বাবার সাথে অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা

বাবার সাথে অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা

বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমান করে রমজানা (১৪) নামের এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল ৫টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের রতনদী গ্রামে। আহত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছেন গলাচিপা থানার ডিউটি অফিসার এএসআই মঈনুল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গলাচিপা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রতনদী গ্রামের সৌদী প্রবাসী আমিনুল ইসলামের মেয়ে রমজানা গলাচিপা বলিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত কয়েকদিন ধরে বাবা মায়ের কাছে নতুন মোবাইল ফোন কেনার আবদার করে। এসএসসি পরীক্ষার পর ফোন কিনে দিবে বললেও ক্ষুদ্ধ হয় রমজানা। ঘরের অন্যান্য সদস্যরা বারান্দায় বসে কথা বলছিল। এসময় রমজানা তার শোয়ার ঘরের দরজা বন্ধ করে দেয়। কিছু সময় পর রমজানার মা পপি বেগম মেয়ে রমজানাকে ডাকলে কোন সাড়া দেয় না। পরে মা পপি বেগমের ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা ভেঙ্গে ভেতরে ঢুক ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রমজানাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ।

এ বিষয়ে গলাচিপা থানার ডিউটি অফিসার এএসআই মঈনুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় গলাচিপা থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বাড়ায় গলাচিপায় ক্ষোভ

বরিশাল-কুয়াকাটা মহাসড়ক : যাত্রীবাহী বাস-অটো রিকাশার মুখোমুখী সংঘর্ষে নিহত ৪, আহত ৮

গলাচিপায় খাস জমিতে জিওপি’র অফিস করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৪

গলাচিপায় বোরাক-মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে রিকশা চালকদের বিক্ষোভ

ঐতিহ্যবাহী চরকাজল মাধ্যমিক বিদ্যালয় : ম্যানেজিং কমিটির আহ্বায়ক মুহাম্মদ আল মামুন

আইরিন খানম আর নেই

গলাচিপায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গলাচিপায় ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ ভাংচুরের মধ্য দিয়ে বিএনপির দুই গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১০

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১

গলাচিপায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা ছাত্র অপহরণের অভিযোগ : ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী

১৩

গলাচিপা : প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

১৪

ওরা জীবনের সাথে সংগ্রাম করে পাঁচটি খাল সাঁতার কেটে যায় স্কুলে!

১৫

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

১৬

গলাচিপায় শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

১৭

গলাচিপায় ঝালমুড়ির পসরা হাতে অবুঝ দুই শিশুর পড়া-শোনার দায়িত্ব নিলেন ইউএনও

১৮

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

১৯

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক

২০