গলাচিপায় ট্রাকসহ জব্দ ৪০ ড্রাম রেণু পোনা, নদীতে অবমুক্ত

গলাচিপায় ট্রাকসহ জব্দ ৪০ ড্রাম রেণু পোনা, নদীতে অবমুক্ত

গলাচিপায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে। এ সময় রেণুপানা পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক ও ৪০টি ড্রাম জব্দ করা হয়।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের সাগরদী রোড ৫ নম্বর ওয়ার্ডের শান্তি পাল মিল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে আড়তদার, চালক, হেলপার ও শ্রমিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গদি ও ট্রাকে থাকা ড্রাম তল্লাশি করে প্রায় ৫০ লাখ গলদা ও বাগদা রেণুপোনা উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, জব্দকৃত রেনুপোনার বাজারমূল্য প্রায় ৫৫ লাখ টাকা। অভিযানে ঢাকা মেট্রো-ড ১৪-৪১০৯ নম্বরের একটি ট্রাক এবং ৪০টি ড্রাম জব্দ করা হয়। জব্দকৃত রেণুপোনা ধ্বংস না করে জাতীয় মৎস্য সম্পদ রক্ষার স্বার্থে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী রাবনাবাদ নদীতে অবমুক্ত করা হয়। স্থানীয়দের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেটের নির্দেশে ৪০ ড্রাম রেণুপোনা নদীতে ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, প্রশাসনের হাতের নাগালে দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ এই রেণু পোনার ব্যবসা। অবশেষে অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ রেণু।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বাড়ায় গলাচিপায় ক্ষোভ

বরিশাল-কুয়াকাটা মহাসড়ক : যাত্রীবাহী বাস-অটো রিকাশার মুখোমুখী সংঘর্ষে নিহত ৪, আহত ৮

গলাচিপায় খাস জমিতে জিওপি’র অফিস করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৪

গলাচিপায় বোরাক-মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে রিকশা চালকদের বিক্ষোভ

ঐতিহ্যবাহী চরকাজল মাধ্যমিক বিদ্যালয় : ম্যানেজিং কমিটির আহ্বায়ক মুহাম্মদ আল মামুন

আইরিন খানম আর নেই

গলাচিপায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গলাচিপায় ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ ভাংচুরের মধ্য দিয়ে বিএনপির দুই গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১০

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১

গলাচিপায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা ছাত্র অপহরণের অভিযোগ : ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী

১৩

গলাচিপা : প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

১৪

ওরা জীবনের সাথে সংগ্রাম করে পাঁচটি খাল সাঁতার কেটে যায় স্কুলে!

১৫

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

১৬

গলাচিপায় শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

১৭

গলাচিপায় ঝালমুড়ির পসরা হাতে অবুঝ দুই শিশুর পড়া-শোনার দায়িত্ব নিলেন ইউএনও

১৮

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

১৯

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক

২০