বন্ধুর ভগ্নিপতির জানাজা নামাজে যাওয়ার পথে মিজানুর রহমান মিজু নামের এক ঠিকাদার লড়িচাপায় নিহত হয়েছেন। তাদের উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রাত সাড়ে ১১টার দিকে
বরিশাল হাসপাতালে চিাকৎসারত অবস্থায় মিজুর মৃত্যু হয়। অপর বন্ধু সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।
গত শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনাটি ঘটে গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের চরখালী গ্রামে।
নিহত ঠিকাদার পটুয়খালী সিএন্ডবি রোডের মো. রফিক হাওলাদারের ছেলে মো. মিজানুর রহমান মিজু এবং তার বন্ধু একই এলাকার আ. লফিতফ মৃধার ছেলে মো. সাগর মৃধা।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জিলোন সিকদার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান মিজু নিহত এবং সাগর গুরুতর আহত হবার খবরটি জানতে পেরেছি তবে যেহেতু মারা গেছে বরিশাল মেডিকেলে এবং তার বাড়ী পটুয়াখালী শহরে যেকারণে এই মুহুর্তে আমাদের করণীয় তেমন কিছু নাই, তারপরেও যদি নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়া হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে করা হবে।
মন্তব্য করুন