কুমিল্লায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ
Oplus_131072

কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর গণমিছিলে ককটেল বিস্ফোরণ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ নভেম্বর) নগরীর চকবাজার–কাপড়িয়াপট্টি এলাকায় এই উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাটি ঘিরে বিএনপির দুই পক্ষ-মনিরুল হক চৌধুরী ও হাজি আমিন উর রশিদ ইয়াছিন সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

মনিরুল হক চৌধুরীর অনুসারীরা অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ মিছিলে হাজি ইয়াছিনপন্থীরা পরিকল্পিতভাবে হামলা চালায় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলার সময় তারা ধাওয়া দিলে প্রতিপক্ষের লোকজন এলাকা ত্যাগ করে।

অন্যদিকে ইয়াছিনপন্থীদের দাবি, দিনভর কান্দিরপাড়–রাজগঞ্জ–চকবাজার এলাকায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচার ও ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ চলছিল। বিকেলে চকবাজার এলাকায় ‘বাইর থেকে আনা’ কিছু লোক জমায়েত করে মনিরুল গ্রুপ তাদের কর্মসূচিতে উসকানি দেয় এবং প্রথমে হামলা চালায়। পরে তারা প্রতিরোধ গড়ে তোলে।

এ বিষয়ে হাজি ইয়াছিনের অনুসারী কুমিল্লা জেলা যুবদলের সাবেক সহসভাপতি মো. আজাদ ও মহানগর যুবদল নেতা মনছুর নিজামী বলেন, ‘আমরা শান্তিপূর্ণ লিফলেট বিতরণ কর্মসূচি করছিলাম। কিন্তু তারা বাইরে থেকে লোক এনে আমাদের ওপর হামলা চালিয়েছে।’

মনিরুল হক চৌধুরীর অনুসারী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান মজুমদার বলেন, কুমিল্লা-৬ সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে আমরা বিশাল গণমিছিলের আয়োজন করেছিলাম। নগরীর চকবাজার থেকে মিছিলটি যখন বের হয়, তখন একটি পক্ষ আমাদের মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আমাদের মিছিলের কোনো সমস্যা হয়নি। আমরা বিষয়টির ক্ষয়ক্ষতি দেখে দলীয় ব্যবস্থা নেওয়ার জন্য নেতাদের অনুরোধ জানাবো।

এদিকে মিছিলটি রাজগঞ্জ, মোগলটুলি, সার্কিট হাউস, ফৌজদারি মোড়, জেলখানা রোড ও পুলিশ লাইনস হয়ে শাসনগাছা ফ্লাইওভার হয়ে চলে যায়।

মিছিলে অংশ নেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, মহানগর বিএনপির সভাপতি উদবায়তুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, ‘সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষ এগিয়ে যাবে। এই আসন ঐক্যবদ্ধভাবে আমাদের নেতার হাতে তুলে দিতে চাই।’ তিনি আরও বলেন, ‘সদর দক্ষিণের মতোই কুমিল্লা মহানগরকে পরিকল্পিতভাবে সাজাতে চাই।’

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, চকবাজার এলাকায় হাজি ইয়াছিন ও মনিরুল হক চৌধুরীর অনুসারীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় কয়েকটি পটকাসদৃশ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

গলাচিপায় ৬ হাজার ১৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ এবং ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈম গলাচিপায় গণসংবর্ধনায় সিক্ত

প্রতিমন্ত্রী নুরুল হকের ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে নাঈম মনোনীত

গলাচিপায় কার্টুনের মধ্যে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

জন্ম-মত্যু নিবন্ধন : বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক

নদী ভাঙনের মুখে ৫শ পরিবার আতঙ্কে কাটছে দিন

গলাচিপায় হেরোইনসহ গ্রেফতার ২

গলাচিপায় তালিকায় নাম ওঠাতে জাল নৌকাসহ হাজির জেলেরা

ভ্রাম্যমান আদালতে নগদ অর্থদন্ডসহ ড্রম ড্রেজার জব্দ

১০

গলাচিপায় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সিএমসি কমিটির সভা

১১

নিষিদ্ধ ঘোষিত গলাচিপাা পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

১২

গলাচিপায় সড়কে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, গ্রেফতার ৩

১৩

গলাচিপায় স্কুল ফিডিংয়ে দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম

১৪

গলাচিপায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৫

গলাচিপায় ৪ দোকানে দুর্ধর্ষ চুরি

১৬

গলাচিপায় পৃথক জায়গায় শিশু ও কিশোরীর লাশ উদ্ধার

১৭

গলাচিপায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

১৮

গলাচিপায় মার্জিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১৯

গলাচিপায় ৩০পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

২০
error: Content is protected !!