শিক্ষক স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান

শিক্ষক স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান

শিক্ষক স্বামীর প্রাণ বাঁচাতে কিডনি দান করবেন প্রধান শিক্ষক মন্দিরা পাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসছেন ওই গৃহবধূ। মন্দিরা পাল গলাচিপা পৌর এলাকার নম্বর ওয়ার্ডের সদর রোডের মনিন্দ্র চন্দ্র পালের মেয়ে। মন্দিরা পালের স্বামী সুদাম পালের বাড়ি বরিশালের গৌরনদীর টরকি বন্দরে। তিনি টরকি বন্দরের নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মন্দিরা পাল গৌরনদী কটকস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এ দম্পতির এক ছেলে ও মেয়ে রয়েছে। ছেলে হৃদম পাল স্নাতকে এবং মেয়ে রাই পাল অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের প্রথম দিকে সুদাম পালের কিডনি জটিলতা ধরা পড়ে। এসময় তিনি দেশে-বিদেশের বিভিন্ন হাসপাতালে দীর্ঘ চিকিৎসা নেন। পরে অবস্থার অবনতি হলে সুদাম পালকে দ্রুত কিডনি সংযোহনের পরামর্শ দেওয়া হয়। এর পর থেকেই তিনি কিডনি দান করার কোন ডোনার খুঁজে পাচ্ছিলেন না। পরে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেয় স্ত্রী মন্দিরা পাল। পরবর্তীতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, আদালত, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কিডনি প্রতিস্থাপনের উদ্দেশ্যে গত সেপ্টেম্বর ভারতের দিল্লির ‘ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতাল’-এর অধীন চিকিৎসাধীন চিকিৎসা শুরু করেন। প্রাথমিক সকল চিকিৎসা শেষে আগামী ২৪ নভেম্বর কিডনি প্রতিস্থাপনের অপারেশন তারিখ নির্ধারণ করা হয়েছে। তারা এখন ভারতের ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে অবস্থান করছেন।

স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর এমন আত্মত্যাগের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসেন প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল। নেটিজেনরা এই দম্পতির চিকিৎসা সফলতা ও দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনা জানাচ্ছেন। একইসঙ্গে শিক্ষক দম্পতিও তাদের চিকিৎসা সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়াও প্রার্থনা করেছেন।

মন্দিরা পাল বলেন, আমার একটি কিডনি দান করেও যদি আমার স্বামী বেঁচে থাকে এটাই আমার কাছে বড় পাওয়া। আমরা একসাথে বাঁচতে চাই। এটা কোন প্রতিদান নয় এটা আমার ভালোবাসা। আমার স্বামীর বিপদ হয়েছে বলে কোনভাবেই আমি তাকে ছেড়ে যেতে পারি না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান

১

টানা বৃষ্টিতে গলাচিপায় তরমুজ চাষিদের মাথায় হাত

২

গলাচিপায় জরাজীর্ণ মাদ্রাসা ভবনে চলছে পাঠদান : প্রতিষ্ঠার ৪২ বছর পার হলেও এখনও মেলেনি পাকা ভবন! দুর্ভোগে ৩ শতাধিক শিক্ষার্থী

৩

‘লীগ ধর, ধোলাই কর। লীগ ধর, জেলে ভর।’ : প্রতিমন্ত্রী নুরুল হক নুর

৪

জেলা যুবদলের সভাপতি রুমি-সম্পাদক রিমু : গলাচিপায় আনন্দ মিছিল

৫

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর বিধ্বস্ত জেলেরা এখন অন্য পেশায়

৬

গলাচিপা পৌরসভা নির্বাচন ঃ কাউন্সিলর পদপ্রার্থী জাহিদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

৭

ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

৮

ব্রিজের অভাবে শিক্ষার্থীসহ ৭ হাজার মানুষের দুর্ভোগ

৯

গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল

১০

বাল্য বিয়ে : ‘আমি লেখা পড়া করতে চাই’ -সপ্তম শ্রেণির শিক্ষার্থী ঝুমুর

১১

‘উদারতার সুযোগ নিয়ে কেউ যেন পরিস্থিতির অপব্যবহার করতে না পারে’ -নুরুল হক, প্রতিমন্ত্রী

১২

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৩

‘খারাপ কাজ করেলে বিএনপির পরিচয় দিতে পারবেন না’ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে -আকন কুদ্দুসুর রহমান

১৪

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গলাচিপার মেয়ে শারমিন লিজা : স্বপ্ন থেকে বাস্তবতার গল্প

১৫

এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া দিনমজুরের ছেলে জাহিদুলের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া

১৬

সমাজসেবক আশ্রাফ হাওলাদারের মহাপ্রস্থান

১৭

গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

১৮

কলেজ শাখায় নেই শিক্ষক-কর্মচারী : পরীক্ষায় অংশ নেওয়া দুজনই ফেল

১৯

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক সাবেক ইউপি সদস্য ॥ থানায় মামলা

২০