ওয়ারেন্ট তামিল এবং মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন পটুয়াখালীর গলাচিপা থানার এএসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান। সেপ্টেম্বর ও অক্টোবর গত দুই মাসের কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে দুটি সম্মাননাপত্র প্রদান করা হয়।
বৃহস্পতিবার পটুয়াখালী পুলিশ লাইনসের ড্রিল শেডে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপারের কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
আইনশৃঙ্খলা রক্ষা, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযানে সফলতার স্বীকৃতি হিসেবে এ ধরনের পুরস্কার দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পুলিশ কর্মকর্তার এমন সাফল্যে আনন্দিত গলাচিপা পুলিশসহ সুশীল সমাজ।
মন্তব্য করুন