টানা বৃষ্টিতে গলাচিপায় তরমুজ চাষিদের মাথায় হাত

টানা বৃষ্টিতে গলাচিপায় তরমুজ চাষিদের মাথায় হাত
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

গত তিনদিন ধরে টানা বৃষ্টিতে গলাচিপায় তরমুজ চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যে তরমুজের চারা অর্ধেক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন চাষীরা। এ বৃষ্টির প্রভাবে তরমুজ ফলনে অন্তত ১৫ দিন পিছিয়ে গেছে বলে জানান উপজেলা কৃষি অফিস।

গলাচিপা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর গলাচিপায় তরমুজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ শ হেক্টর। এরমধ্যে আগাম জাতের তরমুজের জন্য কৃষকরা অন্তত ১০ হেক্টর জমিতে তরমুজের চারা রোপণ করা হয়েছি। কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে কৃষকের অর্ধেক চারা পঁচে গেছে বলে জানা গেছে। কৃষকের এ অপূরণীয় ক্ষতি পুষিয়ে উঠা কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে তরমুজ চাষেল শুরুতেই কৃষকের এ অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে তারা সমন্বিত চাষ পদ্ধতিতে ঝুঁকছেন।

গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের তরমুজ চাষি মো. আলমগীর হাওলাদার বকলেন, এ বছর আমি ৫ একর জমিতে আগাম জাতের তরমুজ চাষ করারা জন্য ক্ষেত প্রস্তুত করি। আমাদের চারাও করা হয়ে গেছে। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে হঠাৎ করে আবহাওয়া খারাপ হওয়ায় তিনদিন ধরে বৃষ্টি হচ্ছে। এতে আমার ৯ হাজার চারার মধ্যে ৪ হাজার চারা পঁচে গেছে। ধারণা করি আমার প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি হয়ে গেছে।

গলাচিপা পৌর এলাকার মাঝের চরের তরমুজ চাষি মো. জাকির সরদার বলেন, বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে একটুও বিশ্রাম নিতে পারি নাই। সারাদিন চারা রক্ষা করার জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা করি। কিন্তু বৃষ্টি হলে পলিথিন দিয়ে যতই ঢাকি রক্ষা তো আর হয় না। কিন্তু মন তো মানে না। চোখের সামনে হাজার হাজার টাকার ক্ষতি হচ্ছে। জানি না এ ক্ষতি পূরণ হবে কি না। এখন আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে সমন্বিত চাষ করবো। তিনি আরো বলেন, আগে তরমুজ চাষ করলে ওই ক্ষেতে আর অন্যকোন ফসল চাষ করা হতো না। এবার আমি তরমুজ চাষের পাশাপাশি ওই ক্ষেতের ‘আল’ এর পাশে হাইব্রিড মুগডাল, লাউ, শশাসহ বিভিন্ন সবজ্বির চাষ করবো।

এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে তিনদিন ধরে বৃষ্টি হওয়ায় তরমুজ চাষিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এটা সত্য। কিন্তু গলাচিপায় এখনো ব্যাপকভাবে তরমুজ চাষ শুরু হয়নি। এর মধ্যে যারা আগাম জাতের তরমুজ চাষ করেছে তাদের ক্ষতি হয়েছে। এছাড়া গত জুন জুলাই মাসে অতিবৃষ্টির কারণে অনেক জমিতে ধান চাষ করা সম্ভব হয়নি। ওইসকল জমিতেই আগাম জাতের তরমুজ চাষ করা হয়েছে। তবে আগামী চার মাস আবহাওয়া ঠিক থাকলে তরমুজ চাষিরা লাভবান হবেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান

১

টানা বৃষ্টিতে গলাচিপায় তরমুজ চাষিদের মাথায় হাত

২

গলাচিপায় জরাজীর্ণ মাদ্রাসা ভবনে চলছে পাঠদান : প্রতিষ্ঠার ৪২ বছর পার হলেও এখনও মেলেনি পাকা ভবন! দুর্ভোগে ৩ শতাধিক শিক্ষার্থী

৩

‘লীগ ধর, ধোলাই কর। লীগ ধর, জেলে ভর।’ : প্রতিমন্ত্রী নুরুল হক নুর

৪

জেলা যুবদলের সভাপতি রুমি-সম্পাদক রিমু : গলাচিপায় আনন্দ মিছিল

৫

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর বিধ্বস্ত জেলেরা এখন অন্য পেশায়

৬

গলাচিপা পৌরসভা নির্বাচন ঃ কাউন্সিলর পদপ্রার্থী জাহিদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

৭

ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

৮

ব্রিজের অভাবে শিক্ষার্থীসহ ৭ হাজার মানুষের দুর্ভোগ

৯

গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল

১০

বাল্য বিয়ে : ‘আমি লেখা পড়া করতে চাই’ -সপ্তম শ্রেণির শিক্ষার্থী ঝুমুর

১১

‘উদারতার সুযোগ নিয়ে কেউ যেন পরিস্থিতির অপব্যবহার করতে না পারে’ -নুরুল হক, প্রতিমন্ত্রী

১২

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৩

‘খারাপ কাজ করেলে বিএনপির পরিচয় দিতে পারবেন না’ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে -আকন কুদ্দুসুর রহমান

১৪

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গলাচিপার মেয়ে শারমিন লিজা : স্বপ্ন থেকে বাস্তবতার গল্প

১৫

এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া দিনমজুরের ছেলে জাহিদুলের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া

১৬

সমাজসেবক আশ্রাফ হাওলাদারের মহাপ্রস্থান

১৭

গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

১৮

কলেজ শাখায় নেই শিক্ষক-কর্মচারী : পরীক্ষায় অংশ নেওয়া দুজনই ফেল

১৯

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক সাবেক ইউপি সদস্য ॥ থানায় মামলা

২০