গলাচিপায় ১০০০ জেলের মধ্যে বিকল্প খাদ্য উপকরণ বিতরণ

গলাচিপায় ১০০০ জেলের মধ্যে বিকল্প খাদ্য উপকরণ বিতরণ

‘ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ২০২৫-২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় তেঁতুলিয়া নদীর ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট জেলেদের মধ্যে বিকল্প খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার ১০০০ জেলের প্রত্যেককে ১০ লিটার তেল, ১২ কেজি আটা, ৮ কেজি মুসুর ডাল, ৪ কেজি চিনি, ৪ কেজি লবন, ১৬ কেজি আলু এবং একশ’ পঞ্চাশ জেলের মধ্যে ৫০ বস্তা জাল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় অফিসার্স ক্লাবে উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে জেলেদের মধ্যে এসব বিকল্প খাদ্য উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, প্রতিমন্ত্রী মো. নুরুল হকের প্রতিনিধি ও জেলা যুব অধিকার পরিষদের সহ সভাপতি মহিবুল্লাহ এনিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব মিয়া, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি প্রমুখ।

এছাড়াও সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ, মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী জেলেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বাড়ায় গলাচিপায় ক্ষোভ

বরিশাল-কুয়াকাটা মহাসড়ক : যাত্রীবাহী বাস-অটো রিকাশার মুখোমুখী সংঘর্ষে নিহত ৪, আহত ৮

গলাচিপায় খাস জমিতে জিওপি’র অফিস করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৪

গলাচিপায় বোরাক-মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে রিকশা চালকদের বিক্ষোভ

ঐতিহ্যবাহী চরকাজল মাধ্যমিক বিদ্যালয় : ম্যানেজিং কমিটির আহ্বায়ক মুহাম্মদ আল মামুন

আইরিন খানম আর নেই

গলাচিপায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গলাচিপায় ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ ভাংচুরের মধ্য দিয়ে বিএনপির দুই গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১০

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১

গলাচিপায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা ছাত্র অপহরণের অভিযোগ : ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী

১৩

গলাচিপা : প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

১৪

ওরা জীবনের সাথে সংগ্রাম করে পাঁচটি খাল সাঁতার কেটে যায় স্কুলে!

১৫

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

১৬

গলাচিপায় শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

১৭

গলাচিপায় ঝালমুড়ির পসরা হাতে অবুঝ দুই শিশুর পড়া-শোনার দায়িত্ব নিলেন ইউএনও

১৮

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

১৯

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক

২০