গলাচিপায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে শিক্ষকগণের ওরিয়েন্টেশন

গলাচিপায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে শিক্ষকগণের ওরিয়েন্টেশন

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরী টিকাদান কর্মসূচি-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় শিক্ষকগণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বুধবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ প্রতিনিধি ডা. আহসানুল ইসলাম ও ডা. কায়্যুম।

এছাড়াও জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. আলামিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. নোমান পারভেজ, মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. আবদুল্লাহ আল নোমান, মেডিকেল অফিসার (আইসিটি) ডা. শর্মিলী হোসাইন দোলন, স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষকগণ এই ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, হাম-রুবেলা নির্মূলে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি টিকাদান কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতীয় এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের টিকা প্রদান করা হচ্ছে। এসময় তিনি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষকদের টিকাদান কর্মসূচি সফল বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গলাচিপায় ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ ভাংচুরের মধ্য দিয়ে বিএনপির দুই গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গলাচিপায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা ছাত্র অপহরণের অভিযোগ : ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী

গলাচিপা : প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

ওরা জীবনের সাথে সংগ্রাম করে পাঁচটি খাল সাঁতার কেটে যায় স্কুলে!

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

গলাচিপায় শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

১০

গলাচিপায় ঝালমুড়ির পসরা হাতে অবুঝ দুই শিশুর পড়া-শোনার দায়িত্ব নিলেন ইউএনও

১১

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

১২

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক

১৩

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৪

গলাচিপায় জমিজমার বিরোধে সংঘর্ষে আহত ১৫

১৫

জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন : আবারো দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল

১৬

গলাচিপায় টাকার বিনিময়ে গরু চোরের সাথে দফারফা

১৭

সন্তানদের ভবিষ্যতের জন্য প্রবাসে মা, সাফল্যের দিনে চোখে জল : এক যুগের ত্যাগে তিন সন্তানের স্বপ্নপূরণ, গর্বিত মা আজও হাজার মাইল দূরে

১৮

গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসিতে সাফল্য : উপজেলায় মেধাক্রমে প্রথম ও তৃতীয়

১৯

গলাচিপায় বিএনপি নেতার মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

২০