গলাচিপায় কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন

গলাচিপায় কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন

 

 


‘দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভশন এ দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী’ এই প্রতিপাদ্যের আলোকে পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা প্রতিবাদী মানববন্ধন করেছেন। সোমবার সকাল ৯টায় পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় গলাচিপা উপজেলা ফারিয়া (ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন)-এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ফারিয়া এর নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মো. জাহিদুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম আরিফ, ম্যানেজার ফোরামের সভাপতি মো. ফিরোজ খান, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, সদস্য মো. হুমায়ুন কবির প্রমুখ।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। চিকিৎসকদের কাছে ওষুধের কার্যকারিতা, ব্যবহারবিধি ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে তথ্য তুলে ধরে তারা আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়তা করছেন। পাশাপাশি শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত ওষুধ সরবরাহ ব্যবস্থাকে সচল রাখতেও তাদের অবদান রয়েছে।

তারা অভিযোগ করেন, দায়িত্ব পালনকালে অনেক সময় তাদের অসম্মানজনক আচরণ ও মানসিক হয়রানির শিকার হতে হয়। কিছু ক্ষেত্রে ‘দালাল’ আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয় করা হয়, যা এ পেশার মানুষের আত্মমর্যাদায় আঘাত হানে।

মানববন্ধন থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সম্মানজনক পেশাগত স্বীকৃতি, নিরাপদ কর্মপরিবেশ এবং হয়রানি বন্ধে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়। একই সঙ্গে স্বাস্থ্যখাতের উন্নয়নে তাদের অবদান বিবেচনায় নিয়ে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

গলাচিপায় ৬ হাজার ১৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ এবং ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈম গলাচিপায় গণসংবর্ধনায় সিক্ত

প্রতিমন্ত্রী নুরুল হকের ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে নাঈম মনোনীত

গলাচিপায় কার্টুনের মধ্যে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

জন্ম-মত্যু নিবন্ধন : বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক

নদী ভাঙনের মুখে ৫শ পরিবার আতঙ্কে কাটছে দিন

গলাচিপায় হেরোইনসহ গ্রেফতার ২

গলাচিপায় তালিকায় নাম ওঠাতে জাল নৌকাসহ হাজির জেলেরা

ভ্রাম্যমান আদালতে নগদ অর্থদন্ডসহ ড্রম ড্রেজার জব্দ

১০

গলাচিপায় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সিএমসি কমিটির সভা

১১

নিষিদ্ধ ঘোষিত গলাচিপাা পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

১২

গলাচিপায় সড়কে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, গ্রেফতার ৩

১৩

গলাচিপায় স্কুল ফিডিংয়ে দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম

১৪

গলাচিপায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৫

গলাচিপায় ৪ দোকানে দুর্ধর্ষ চুরি

১৬

গলাচিপায় পৃথক জায়গায় শিশু ও কিশোরীর লাশ উদ্ধার

১৭

গলাচিপায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

১৮

গলাচিপায় মার্জিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১৯

গলাচিপায় ৩০পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

২০
error: Content is protected !!