গলাচিপায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

গলাচিপায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

 

ঈদের আনন্দকে আরো প্রাণবন্ত করতে পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের উত্তর চরখালী অক্ষয় রামের পূবের বিলে হাতেম আলী হাওলাদারের বাড়ির দরজায় ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য কাওসার আহমেদ এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন। এতে মোট ৮টি ঘোড়া অংশগ্রহণ করে।

সরেজমিনে দেখা গেছে, ঘোড়দৌড় (ঘোড়ার থৌল) প্রতিযোগিতা দেখতে রবিবার বিকেল ৩টা থেকেই গলাচিপা সদর ইউনিয়নের উত্তর চরখালী অক্ষয় রামের পূবের বিলে মানুষ জড়ো হতে থাকে। বিলের দুই পাশে হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা যায়। গ্রামীণ ঐতিহ্যের এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখতে পূবের বিলে মা-বোন, চাচা-চাচী, দাদা-দাদী, খালা-খালু এককথায় ছোট্ট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণির মানুষকেই দেখা গেছে।এ সময় তাদের চোখে মুখে এক আনন্দের ছাপ দেখতে পাওয়া যায় ।

উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেলিম আকন তার মাইকেল, কালু মাস্তান, মেঘলা, বাদশা নামের চারটি ঘোড়া নিয়ে এই ঘোড়দৌড়ে অংশগ্রহণ করেন। এ সময় সেলিম আকন জানান, তিনি দীর্ঘ ৮ বছর ধরে গলাচিপা, বাউফল,বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, দশমিনা ঝালকাঠিসহ বিভিন্ন এলাকায় তার নিজের ঘোড়া নিয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহন করে থাকি। এ ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় ঘোড়দৌড় হলে ফোনের মাধ্যমে আমরা বানা করি এবং সেখানে অংশগ্রহণ করি।

ঘোড়দৌড় প্রতিযোগিতায় মোট চারবার রেস করা হয়। এই চারবারের মধ্যে দুইবার সেলিম আকনের মাইকেল প্রথম স্থান অধিকার করায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

ইউপি সদস্য কাওসার আহমেদ বলেন, আমি ব্যক্তিগত উদ্যোগেই এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছি। এর আগেও আমি এই প্রতিযোগিতার আয়োজন করেছি। গ্রামের সাধারণ মানুষের মধ্যে বিনোদনের উদ্দেশ্যেই আমার এই আয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গলাচিপায় ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ ভাংচুরের মধ্য দিয়ে বিএনপির দুই গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গলাচিপায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা ছাত্র অপহরণের অভিযোগ : ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী

গলাচিপা : প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

ওরা জীবনের সাথে সংগ্রাম করে পাঁচটি খাল সাঁতার কেটে যায় স্কুলে!

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

গলাচিপায় শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

১০

গলাচিপায় ঝালমুড়ির পসরা হাতে অবুঝ দুই শিশুর পড়া-শোনার দায়িত্ব নিলেন ইউএনও

১১

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

১২

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক

১৩

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৪

গলাচিপায় জমিজমার বিরোধে সংঘর্ষে আহত ১৫

১৫

জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন : আবারো দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল

১৬

গলাচিপায় টাকার বিনিময়ে গরু চোরের সাথে দফারফা

১৭

সন্তানদের ভবিষ্যতের জন্য প্রবাসে মা, সাফল্যের দিনে চোখে জল : এক যুগের ত্যাগে তিন সন্তানের স্বপ্নপূরণ, গর্বিত মা আজও হাজার মাইল দূরে

১৮

গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসিতে সাফল্য : উপজেলায় মেধাক্রমে প্রথম ও তৃতীয়

১৯

গলাচিপায় বিএনপি নেতার মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

২০