
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
ওই দিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক।
সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ উৎপাদনে খামারিদের উদ্বুদ্ধ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা. সুব্রত সিকদারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রাণিসম্পদ বিভাগের কর্মী, খামারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন